Saturday, April 18, 2026

দ্বিতীয় দফাতে আরো সতর্ক কমিশন, শুধু নন্দীগ্রামেই ২১ কোম্পানি আধাসেনা 

Date:

Share post:

প্রথম দফাতেও বাহিনী ছিল। কিন্তু ত সত্বেও বিক্ষিপ্ত হিংসার ঘটনা এড়ানো যায়নি। তাই এবার আরো কড়া হাতে ভোট পরিচালনা করতে চায় কমিশন। দ্বিতীয় দফায় দফায় ৩০টি বিধানসভা কেন্দ্রের মোট ১০ হাজার ৬২০টি বুথে মোতায়েন থাকবে মোট ৬৫১ কোম্পানি আধা সেনা। শুধু তাই নয়, এই মুহূর্তে বঙ্গ রাজনীতির সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম বিধানসভার নিরাপত্তার দায়িত্বে থাকছে ২১ কোম্পানি আধাসেনা।

শেষ মুহূর্তের পরিস্থিতি খতিয়ে দেখতে দ্বিতীয় দফায় বাঁকুড়া (Bankura), দুই মেদিনীপুর, এবং সুন্দরবনের পুলিশ ও জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি ভিডিও কনফারেন্স করেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। বৈঠকে জেলাগুলিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জারি রাখতে নির্দেশ দিয়েছেন সিইও (CEO)। ভোটের দুদিন আগে থেকেই যাবতীয় আয়োজন সেরে রাখতে বলা হয়েছে।

বিশেষ নজরে রাখতে বলা শুধুমাত্র নন্দীগ্রাম কেন্দ্রেই। এই হাইভোল্টেজ কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩৪৭। ভোটের দিন সব মিলিয়ে শুধুমাত্র নন্দীগ্রামে একুশটি কুইক রেসপন্স টিম টহল দেবে বলেও জানা গিয়েছে।

Advt

Related articles

ভোটের বাংলায় চড়বে পারদ বাড়বে গরম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় 

শনিবারের সকাল থেকে অস্বস্তিকর গরম(Hot & Humid condition) দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) থেকে জারি...

IPL: টানা হারের জের, নাইটদের নতুন কোচের নাম প্রকাশ্যে!

টানা ছয় ম্যাচে জয়হীন কেকেআর(KKR)। কোচ অভিষেক নায়ারের(Abhisek nayar) রণনীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে নাইটদের...

নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সিপিএম-এ গিয়ে পার্টি অফিস দখল ডোমকলে! গুরুত্ব দিচ্ছে না শাসকদল

নির্বাচনের আগে শুধু দলবদল নয়, বদল হল পার্টি অফিসও। শুক্রবার ডোমকল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল (TMC) ছেড়ে...

ঝাড়খণ্ডে কোবরার গুলিতে খতম ৪ মাওবাদী

খতম TSPC-র ৪ মাওবাদী (TSPC Encounter) সদস্য! শনিবার সকালে গভীর জঙ্গল থেকে উদ্ধার হয়েছে দেহ। জানা গিয়েছে, শুক্রবার...