Monday, June 8, 2026

ভোটের জেরে বিঘ্নিত করোনা’র RTPCR টেস্ট, সর্বাধিক বেহাল নন্দীগ্রাম

Date:

Share post:

বিশেষজ্ঞরা আগেই আশঙ্কা করেছিলেন রাজ্যে নির্বাচনের জেরে বিঘ্নিত হবে করোনা- সুরক্ষা৷ সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে৷ ভোটের রাজ্যে পূরণ হচ্ছে না করোনা পরীক্ষা। করোনা-পরীক্ষা বা RTPCR টেস্ট নিয়ে যে তথ্য স্বাস্থ্যদফতরের কর্তাদের হাতে এসেছে, তাতে কার্যত মাথায় হাত স্বাস্থ্যকর্তাদের৷ এবং সবথেকে বেহাল অবস্থা এবারের ভোটের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম (Nandigram) -এর৷

 

রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউকে অঙ্কুরেই ধ্বংস করার লক্ষ্যে বিভিন্ন জায়গায় RTPCR টেস্টের লক্ষ্য মাত্রা দেওয়া হয়েছে। অথচ ভোটের জন্য সেই টার্গেট পূরণ হচ্ছে না। তথ্য বলছে, সবথেকে খারাপ অবস্থা নন্দীগ্রামে৷

 

স্বাস্থ্যকর্তাদের হাতে আসা রিপোর্টে দেখা গিয়েছে, নন্দীগ্রামে

• গত ২৬ মার্চ ৩০০ RTPCR টেস্টের লক্ষ্যমাত্রা ছিলো৷ একটিও হয়নি।

 

• ২৭ মার্চ ১৩২টি টেস্ট করার কথা ছিল, হয়েছে মাত্র ৪৪টি টেস্ট ।

 

• ২৯ মার্চ ২২টি টেস্ট করার কথা ছিল, হয়েছে মাত্র ৭টা টেস্ট ।

 

এই রিপোর্ট বলছে, যে কোনও কারনেই হোক, নন্দীগ্রামে অসম্ভব কম সংখ্যায় RTPCR টেস্ট হয়েছে।

স্বাস্থ্যকর্তাদের অভিমত, নন্দীগ্রামে এত বেশি সংখ্যক VVIP-দের টানা উপস্থিতির কারনেই RTPCR টেস্টের সংখ্যা কমেছে। রাজ্যের অন্যান্য জায়গাতেও অবশ্য কমেছে RTPCR টেস্ট। বিশেষজ্ঞদের বক্তব্য, রাজ্যে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে এই টেস্ট কম হলে বিপদ বাড়বে। সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে আজ, বুধবার বিশেষ বৈঠকে বসছেন স্বাস্থ্যকর্তারা৷ বৈঠকে RTPCR টেস্ট রাজ্যে আরও কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হওয়ার কথা।

Advt

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...