Tuesday, April 14, 2026

মাস্টারমশাই আপনি বাড়িতে থেকে সম্মান বাঁচান: সিঙ্গুরের সভা থেকে বার্তা মমতার

Date:

Share post:

নন্দীগ্রামে ভোটের আগের দিনই সিঙ্গুরে দলীয় প্রার্থী বেচারাম মান্নার (Becharam Manna) হয়ে প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর সভা মঞ্চ থেকেই সদ্য দলবদল করে বিজেপির (Bjp) প্রার্থী হওয়া বৃদ্ধ রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে (Rabindranath Bhattacharya) বার্তা দেন তৃণমূল (Tmc) নেত্রী। কোনও ক্ষোভ নয়, একেবারেই ভিন্ন সুরে তাঁকে বাড়িতে থাকার পরামর্শ দেন মমতা। বলেন, “মাস্টারমশাই আপনি বাড়িতে থেকে সম্মান বাঁচান। আপনি ভালো থাকুন৷ সুস্থ থাকুন। সুস্থজীবন কামনা করছি৷’’ একই সঙ্গে সিঙ্গুরের মাস্টারমশাইয়ের কাছে তাঁর আর্জি, ‘‘বেচাকে জেতানোর জন্য আশীর্বাদ করুন ৷’’

এরপরই মমতা প্রশ্ন তোলেন, হঠাৎ কেন বিজেপির হয়ে ভোটের লড়াইয়ে নামলেন মাস্টারমশাই? সিঙ্গুর থেকে একাধিকবার জিতেছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কিন্তু এবার দলের সিদ্ধান্ত অনুযায়ী, বয়সের কারণে তাঁকে প্রার্থী করেনি তৃণমূল৷ কিন্তু মমতা জানান, ভোটের পর রবীন্দ্রনাথকে কোনও একটা কমিটির চেয়ারম্যান করে দেওয়া হত। “সেখানে সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ পেতেন সিঙ্গুরের মাস্টারমশাই”।

এরপরেই স্বভাবসিদ্ধভঙ্গিতে মমতা বলেন, “এখন ওকে একটু কেউ গা মালিশ করে দেবে, কেউ একটু মাথা টিপে দেবে, কেউ একটু সেদ্ধ ভাত করে দেবে, তা না করে বিজেপি ওনাকে এই গরমে ভোটে দাঁড় করিয়ে দিল!”

আরও পড়ুন- ইঙ্গিতে ছোবল তুলে কোচবিহারে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার মিঠুনের

মমতা জানান, গতবার তিনি সিঙ্গুর থেকে ভোটে লড়তে চেয়েছিলেন৷ বেচারাম মান্নাকে বিষয়টি জানিয়েছিলেন৷ কিন্তু মাস্টারমশাইয়ের আপত্তিতে দাঁড়াতে পারেননি৷

এরপরই মমতার হুগলিরে আরেক বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) প্রসঙ্গ উত্থাপন করেন। সাংসদদের প্রার্থী করা নিয়ে বিজেপিকে আগেও কটাক্ষ করেছিলেন তৃণমূল নেত্রী। এদিন তিনি ফের বলেন, “,লকেট সাংসদ, তাও ওঁকে টেনে এনে আবার দাঁড় করিয়েছে”। তৃণমূলের তরফ থেকে আগেও অভিযোগ করা হয়, প্রার্থী না পেয়ে বিজেপি সাংসদদের আবার বিধানসভায় প্রার্থী করছে। এদিন পরোক্ষে সেই ইঙ্গিতই দিলেন দলের সুপ্রিমো।

আরও পড়ুন- হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে নন্দীগ্রাম আন্দোলনের অভিযুক্তরা

Advt

Related articles

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...