Friday, March 27, 2026

বুথে বুথে EVM বিভ্রাট, কমিশনকে কটাক্ষ মহুয়ার

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের ৪ জেলার ৩০টি আসনে চলছে দ্বিতীয় দফার নির্বাচন। প্রথম দফার মতো এই পর্বেও বেশ কিছু জায়গায় EVM কারচুপির অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের (TMC) পক্ষে। এই ইস্যুতেই এবার টুইট করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ (MP) মহুয়া মৈত্র (Mahuya Moitra)।

টুইটে তৃণমূল সাংসদ লেখেন, “দেড়শোটির বেশি বুথে সকাল থেকে EVM কারচুপি হয়েছে। নির্বাচন কমিশন (Election Commission) যেভাবে পুলিশ বদলি করেছে, তার অর্ধেক প্রচেষ্টা EVM বিভ্রাট ঠেকাতে করা উচিত ছিল তাদের।”

আরও পড়ুন:‘আদালতে যাব আমরা’, বয়ালের পোলিং বুথে বসেই জানালেন মমতা

উল্লেখ্য, এদিন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর (Chandipur) বিধানসভার চৌখালির ১৩১ নং বুথে EVM কারচুপি হয়েছে। অভিযোগ উঠেছে, তৃণমূলে ভোট দিলে সেই ভোট যাচ্ছে বিজেপিতে। এমনকি, অন্য যে কোনও প্রার্থীকে ভোট দিলে সেই ভোট বিজেপিতে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে। যে ছবি দেখা গিয়েছিল প্রথম দফায় কাঁথি দক্ষিণ কেন্দ্রের একটি বুথে। এছাড়াও এদিন হলদিয়ার একটি বুথে EVM-এ শুধুই বিজেপির প্রতীক রয়েছে বলে অভিযোগ করেছেন ভোটাররা।

Advt

Related articles

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...