Saturday, June 27, 2026

চুঁচুড়ায় বিজেপি প্রার্থী লকেটের সমর্থনে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী

Date:

Share post:

বৃহস্পতিবার একদিকে যখন রাজ্যের ৪ জেলায় ২য় দফার নির্বাচন চলছে, তখন আগামী দফাগুলিতে যেখানে যেখানে ভোট হবে, সেখানে জোরকদমে চলল প্রচার। হুগলির চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে এদিন রোড শো করলেন মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার দুপুর প্রায় সওয়া তিনটে নাগাদ চুঁচুড়ার রবীন্দ্রনগর মাঠে মিঠুন চক্রবর্তীর হেলিকপ্টার নামে। মহাগুরুকে দেখতে এদিন সকাল থেকেই মাঠের চারপাশে কয়েক হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন। মহাগুরু হেলিকপ্টার থেকে তাকে নামতেই তাকে স্বাগত জানান চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এরপর রবীন্দ্রনগর মোড় থেকে শুরু হয় রোড শো। কড়া পুলিশি নিরাপত্তায় রোড শো এগিয়ে চলে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...