Wednesday, April 1, 2026

জয়নগরের পর উলুবেড়িয়াতেও তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন মোদি

Date:

Share post:

হাইভোল্টেজ নন্দীগ্রাম(Nandigram) সহ দ্বিতীয় দফায় ৩০ টি আসনে নির্বাচন চলছে রাজ্যে। এমন একটি দিনেই বৃহস্পতিবার ভোটের প্রচারে ফের রাজ্যে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। দুপুরে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে সভা করার পর বিকেলে হাওড়া উলুবেড়িয়াতে তৃণমূল সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী(Prime Minister)। সঙ্গে বিজেপিকে(BJP) ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলায় দূরদৃষ্টি সম্পন্ন সরকারের প্রয়োজন। কোনরকম পরিকল্পনা ছাড়া ১০ বছর কাটিয়েছে তৃণমূল সরকার।

আরও পড়ুন:বুথে বসেই রাজ্যপালকে ফোন মমতার, টুইট রাজ্যপালের

উলুবেড়িয়ার জনসভা থেকে নরেন্দ্র মোদী বলেন, ‘দিদি সবকিছুতে শুধু বাধাই দিতে জানেন। রাজ্য শিল্প ধ্বংস হয়েছে। কিন্তু একবিংশ শতাব্দীর এই বাংলায় এই সরকার আর চলবে না। বাংলার দরকার দূরদৃষ্টি সম্পন্ন সরকার যারা পরিকল্পনা করে উন্নয়নের লক্ষ্যে কাজ করবে।’ পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়ে মোদী বলেন, ‘তৃণমূলের সরকার মানে তোলাবাজির সরকার। সিন্ডিকেটের সরকার।’ পাশাপাশি বহিরাগত ইস্যুতে তোপ দেগে মোদি বলেন, ‘দিদি দেশবাসীর মধ্যে ভেদাভেদ বন্ধ করুন। বহিরাগত বলে আপনি সংবিধানকে অপমান করছেন। বাংলার মানুষ আপনাকে সাজা দিয়ে ছাড়বে।’

Advt

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...