Thursday, April 2, 2026

স্বামী করোনা আক্রান্ত, রাজনৈতিক কর্মসূচি বাতিল করে আইসোলেশনে প্রিয়াঙ্কা

Date:

Share post:

দেশে ফের ক্রমাগতভাবে বেড়ে চলেছে করোনা(coronavirus) আক্রান্ত সংখ্যা। একাধিক রাজ্যে গুরুতর হয়ে উঠেছে করোনা পরিস্থিতি। সম্প্রতি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর(Sonia Gandhi) জামাই রবার্ট বঢ়়রা(Robert Vadra)। যার জেরে এবার তড়িঘড়ি সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করে সেল্ফ আইসোলেশনে চলে গেলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়়রা(Priyanka Gandhi Vadra)। নিজেকে সেল্ফ আইসোলেট করার এই তথ্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুন:বাংলায় তৃণমূলই ক্ষমতায় আসছে, ফাঁকা আওয়াজ দিচ্ছে বিজেপি: মমতা

সম্প্রতি টুইটারে এক ভিডিও বার্তা দিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘সম্প্রতি করোনা সংক্রমনের সংস্পর্শে আসার কারণে আমাকে অসম সফর বাতিল করতে হচ্ছে। যদিও গতকাল আমার করুণার রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু ডাক্তারদের পরামর্শ মতো আগামী কিছুদিন আমি সেল্ফ আইসোলেশনে থাকব। এই সমস্যার জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী।’ প্রসঙ্গত, শুক্রবার অসমে রাজনৈতিক কর্মসূচি ছিল প্রিয়াঙ্কা গান্ধী। শনিবার ও রবিবার তামিলনাড়ু এবং গিয়ে দলে কংগ্রেসের হয়ে প্রচারে যাওয়ার কথা ছিল তাঁর। তবে আপাতত স্বামী করোনা আক্রান্ত হওয়ার কারণে সমস্ত রাজনৈতিক প্রচার বাতিল করে আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন প্রিয়াঙ্কা।

Advt

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...