Saturday, April 4, 2026

মমতার অভিযোগ সত্যি, বিজেপি বুথ সভাপতির ঘর থেকেই উদ্ধার অস্ত্রশস্ত্র সহ তাজা বোমা

Date:

Share post:

বিধানসভা ভোটের আগেই রাজ্যে দুষ্কৃতী ঢুকছে বলে একাধিকবার সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। এমনকি এইনিয়ে তৃণমূলের পক্ষ থেকে কমিশনের কাছে নালিশও জানান হয়েছে। তৃণমূল নেত্রীর অভিযোগকে সত্যি করেই এবার আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হলেন বিজেপির রাজ্যের এক বুথ সভাপতি। শুধু অস্ত্র নয়, বিজেপি নেতার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রচুর সংখ্যায় তাজা বোমাও উদ্ধার করেছে পুলিশ। তৃতীয় দফা ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের এই চান্চল্যকর ঘটনায় রীতিমত রাজ্যজুড়ে সরব হয়েছেন সাধারণ মানুষ। সেইসঙ্গে গেরুয়া শিবিরকে ঘিরে উঠেছে সমালোচনার ঝড়।

ভোটের আবহে বিজেপি নেতার ঘর থেকে কী কারণে এত পরিমাণ তাজা বোমা ও অস্ত্রশস্ত্র, তা আর বলার অবকাশ রাখে না। তবে অপরাধীকে উচিত শাস্তি দেওয়ার পক্ষে সওয়াল করেছে রাজ্যবাসী।

আরও পড়ুন- প্রিসাইডিং অফিসারের অনুমতি ছাড়া বুথে বাহিনী,পুলিস ঢুকবেনা, নির্দেশ কমিশনের

পুলিশ সূত্রের খবর, রাজ্যে দ্বিতীয় দফা ভোটের দিনই বজবজ থানায় একটি ফোন আসে। তাতে জানানো হয়, বজবজের গোবরঝুড়ি খালের ধারে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে এক ব্যক্তি। তড়িঘড়ি ওই এলাকায় হানা দেয় পুলিশ। সঙ্গে ছিল সাদা পোশাকের পুলিশও। আর ঘটনাস্থল থেকেই একটি ওয়ান শাটার রিভলবার সহ বিজেপির বুইতা অঞ্চলের ৪ নম্বর মণ্ডলের বুথ সভাপতি বিশ্বজিৎ পোল্লেকে গ্রেফতার করা হয়। আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এবার প্রথম নয়, এর আগেও এই বিজেপি নেতার নামে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল বজবজ থানায়। কিন্তু অনেকদিন ধরেই পলাতক ছিল সে। ভোটের মাঝে কেন এলাকায় ফিরল সে, আর ওয়ান শাটার রিভলবারটি কোথা থেকে পেল সে, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে, এলাকায় আতঙ্ক বাড়িয়ে সে পুলিশকে জানায়, ভোটের সময় সন্ত্রাস তৈরির জন্য প্রচুর পরিমানে বোমা রাখা হয়েছে। সেই প্রচুর সংখ্যায় বোমাও পুলিশ উদ্ধার করেছে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...