Friday, June 5, 2026

বিপাকে বিজেপি, অসমে হিমন্ত বিশ্বশর্মার প্রচারে নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের

Date:

Share post:

অসমে বিপাকে বিজেপি ৷ ভোটপ্রচারে কংগ্রেসের জোট সঙ্গী বড়োল্যান্ড পিপলস ফ্রন্টের নেতা হাগরামা মোহিলারিকে NIA-কে দিয়ে গ্রেফতার করানোর হুমকি দিয়েছিলেন ওই রাজ্যে বিজেপির অন্যতম শীর্ষ নেতা তথা অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himant Biswasarma)৷

এই মন্তব্য ভালোভাবে নেয়নি নির্বাচন কমিশন (ECI)৷ আদর্শ আচরণ বিধি (MCC) ভেঙে মন্তব্য করায় হিমন্ত বিশ্ব শর্মার প্রচারে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন৷ এর অর্থ, অসমে বিধানসভা নির্বাচনের তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ের আগে বড় ধাক্কা বিজেপি’র (BJP)৷ অসমে তৃতীয় তথা শেষ দফার ভোট আগামী ৬ এপ্রিল৷ ফলে এবারের মতো আর নির্বাচনে প্রচার করতে পারবেন না এই বিজেপি নেতা৷

ওই রাজ্যে বিজেপি-র ভোট- রণকৌশল তৈরির প্রধান কারিগর হিমন্ত বিশ্বশর্মা৷ তিনিই আর প্রচার করতে না পারলে তা বিজেপি-র কাছে দুশ্চিন্তার বিষয় নিশ্চিতভাবেই৷

গত ২৮ মার্চ ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন হিমন্ত বিশ্বশর্মা৷ এই মন্তব্যের ভিডিও ক্লিপ নির্বাচন কমিশনে জমা দেয় কংগ্রেস৷ অভিযোগ করা হয়, প্রকাশ্যেই বিরোধী দলের নেতাকে গ্রেফতার করিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা৷ কংগ্রেসের এই অভিযোগের প্রেক্ষিতে হিমন্ত বিশ্বশর্মাকে নোটিস পাঠায় কমিশন৷

তাঁর জবাবও দেন বিজেপি নেতা৷ কিন্তু বিশ্বশর্মার জবাবে সন্তুষ্ট হয়নি নির্বাচন কমিশন৷ ফলে তাঁর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়৷ অসমের এবারের নির্বাচনে আর প্রচার করারই সুযোগ পাবেন না হিমন্ত৷

আরও পড়ুন:শনি ও রবিবার কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে

Advt

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...