Friday, June 26, 2026

শনি ও রবিবার কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে

Date:

Share post:

ক্রমশই চড়ছে তাপমাত্রার পারদ। গরমে হাঁসফাঁস করছেন রাজ্যবাসী। তার মধ্যে খানিকটা হলেও স্বস্তির খবর শোনাচ্ছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা। বৃষ্টি হওয়ার সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি এবং নদীয়াতেও। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শনিবার এবং রবিবার কালবৈশাখীর সম্ভাবনা। শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৪ থেকে ৯০ শতাংশ। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে সর্বাধিক জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯০ শতাংশ।

আরও পড়ুন-SSKM হাসপাতালে গুলিবিদ্ধ পুলিশ কর্মী! আত্মহত্যার চেষ্টা নাকি অন্য কিছু

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাঁকুড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় চলবে তাপপ্রবাহ। কিন্তু, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে বিকেলে দিকে হতে পারে বৃষ্টিপাত। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ সপ্তাহান্তে মরশুমের প্রথম কালবৈশাখী পেতে পারেন সাধারণ মানুষ। পাশাপাশি আগামী দু’তিনদিন কিছুটা কমবে তাপমাত্রার পারদ। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে সর্বাধিক জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯০ শতাংশ।

শনিবার জম্মু-কাশ্মীরে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। ফলে ফের আবহাওয়ার পরিবর্তন ঘটবে। আগামী সপ্তাহের মাঝামাঝি জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ ও লাদাখে তুষারপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে এবং কিছুটা পাঞ্জাব হরিয়ানাতে আগামী সোমবার থেকে। সোমবার রাজস্থানের কিছু অংশে প্রবল ধুলোর ঝড়ের আশঙ্কা রয়েছে।

Advt

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...