Wednesday, June 17, 2026

উত্তরপ্রদেশে দলিত যুবকের পায়ুদ্বারে লোহার রড ঢুকিয়ে শারীরিক নির্যাতন , প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন

Date:

Share post:

এখনও সেদিনের হাথরসের ঘটনার ঘা দগ দগ করছে। যোগী রাজ্যে উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে হাজার প্রশ্ন। আবার খবরের শিরনামে উঠে এসেছে ওই রাজ্যের এক মর্মান্তিক ঘটনা। যার সাক্ষী গোটা দেশ। একদিকে যখন গেরুয়া শিবির বাংলাকে সোনার বাংলা গড়ে তোলার আশ্বাস দিচ্ছে। ঠিক সেই সময় উত্তর প্রদেশের ছবি সামনে আসতেই খানিকটা বিপাকে বিজেপি।

পরিবারের এক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে সেই সন্দেহের বসে এক যুবককে আটক করে তাঁর উপর পাশবিক অত্যাচার এবং নির্যাতনের অভিযোগ উঠলো। উত্তরপ্রদেশের লাখিমপুরের খেরির ঘটনায় পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। পাশাপাশি আশঙ্কা জনক অবস্থায় ভর্তি করা হয়েছে নিরজাতিত যুবকে। বর্তমানে তাঁর অবস্থা সংকটজনক।

আরও পড়ুন-বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এন আর সি হবে না, বললেন কৈলাস বিজয়বর্গীয় 

সূত্রের খবর, গত বুধবার বছর ২২ এর ওই যুবক ধরে ব্যপক ভাবে অত্যাচার করা হয়। মারধর করা হয় তাঁকে। এমনকি তাঁর পায়ুদ্বারে লোহার রোড ঢুকিয়ে দেওয়া হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশের বিশেষ অফিসার প্রদীপ কুমার ভর্মা।

ঘটনায় অভিযুক্তরা পুলিশের জেরায় জানিয়েছেন তাদের পরিবারের মেয়ের সঙ্গে ওই ছেলেটির সম্পর্ক ছিল। অন্যদিকে অবশ্য মেডিক্যাল রিপোর্টে কোনও নির্যাতনের তথ্যপ্রমাণ মেলেনি বলেই জানা গিয়েছে। এই ঘটনার কথা জানাজানি হতেই গোটা দেশ হতবাক হয়ে যায়। শিউড়ে ওঠে মানুষ। সম্পূর্ণ বিষয়টি নিয়ে পুলিশের বিশেষ জানিয়েছেন নির্যাতিতের ভাইয়ের করা অভিযোগের বিত্তিতে তাঁরা এফ আই আর দ্বায়ের করেছে। তাহলে কি নির্যাতিতের ভাইয়ের করা অভিযোগ সত্য। নাকি সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। গোটা ঘটনায় এই রকম একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

Advt

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...