Sunday, April 5, 2026

কাকে বোকা বানাচ্ছে বিজেপি? কয়লাকাণ্ড নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ অভিষেকের

Date:

Share post:

কয়লাকাণ্ড নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার, নিজের টুইটার (Twitter) হ্যান্ডেলে (Handle) অভিষেক লেখেন, “সব কয়লা খনিই কেন্দ্রের অধীন, যা রক্ষা করে কেন্দ্রীয় এজেন্সি (Central Agency)। সব কয়লাখনিই কেন্দ্রের অধীন, যা রক্ষা করে কেন্দ্রীয় এজেন্সি”। তৃণমূল সাংসদ প্রশ্ন তোলেন, বিজেপি যদি মনে করে, তৃণমূল নেতারা অবৈধ খনি থেকে টাকা পাচ্ছে, তাহলে জাতীয় সম্পত্তি রক্ষার স্বার্থে তাঁদের বিরুদ্ধে তদন্ত করতে কেন্দ্রকে কে আটকাচ্ছে?”

আরেকটি টুইটে অভিষেক লেখেন,


“বিজেপি (Bjp) যদি মনে করে থাকে, কয়লা ও স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা নিজেদের বস (পড়ুন মোদি-শাহ)-র নির্দেশ মানার চেয়ে তৃণমূল (Tmc) নেতাদের কথা বেশি মানছে, তাহলে তা নিতান্তই হাস্যকর। কাকে বোকা বানাচ্ছে বিজেপি?”

কয়লা পাচারে তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি। আর তাই নিয়ে সমানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। এদিন টুইটে তারই জবাব দেন অভিষেক।

Advt

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...