Saturday, April 4, 2026

বিজেপি শাসিত অসমের এক বুথে ব্যাপক গরমিল, সাসপেন্ড ৫ পোলিং অফিসার

Date:

Share post:

যে বুথে ভোটার সংখ্যা ৯০, সেখানে ভোট পড়েছে ১৭১। বিজেপি (bjp) শাসিত অসমের (Assam) ডিমা হাসাও (Dima Hasao) জেলায় ভোটে এই ব্যাপক কারচুপির অভিযোগে এবার সাসপেন্ড করা হল পাঁচজন পোলিং অফিসারকে। নির্বাচন কমিশনের আধিকারিকের বক্তব্য, ব্যাপক গরমিল হয়েছে ভোটগ্রহণে। দিনকয়েক আগে এই অসমেই ভোটের পর বিজেপি প্রার্থীর গাড়ি থেকে উদ্ধার হয়েছিল একাধিক ইভিএম মেশিন। তা নিয়ে রাজ্যজুড়ে শোরগোল শুরু হয়। আর এবার সামনে এল লাগামছাড়া ভোট লুঠের ঘটনা।

আরও পড়ুন:শুধু মমতাকে মুখ্যমন্ত্রী নয়, এই ভোট দিল্লিতে বিজেপিকে লাল কার্ড দেখানোর: কুণাল

প্রসঙ্গত, গত ১ এপ্রিল ভোটগ্রহণ হয় অসমের (Assam) হাফলং (Haflong) কেন্দ্রে। সেখানে ভোটের হার ছিল ৭৪ শতাংশ। ওই কেন্দ্রের খোটলির এলপি স্কুলে ভোটার তালিকায় নাম রয়েছে ৯০ জনের। অথচ দেখা যায় ভোট পড়েছে ১৭১টি। এক আধিকারিক জানিয়েছেন, গ্রামের প্রধান ভোটার তালিকা মানতে অস্বীকার করেন। তিনি পৃথক একটি তালিকা আনেন। সেই অনুযায়ী চলে ভোটগ্রহণ। কিন্তু কেন পোলিং অফিসাররা তাঁর কথা শুনলেন? সেই সময় বুথে নিরাপত্তার কী অবস্থা ছিল তাও স্পষ্ট নয়। এরপর ঘটনাটি জানাজানি হতেই ৫ পোলিং অফিসারকে সাসপেন্ড করেছেন জেলার নির্বাচনী আধিকারিক। পুনর্নির্বাচনও হতে চলেছে সেখানে।

Advt

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...