Wednesday, June 24, 2026

ভোটের আগেই বড় ঘোষণা, অভিনয় জগত থেকে অবসর নিতে পারেন কমল হাসান

Date:

Share post:

নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে বড় ঘোষণা করলেন মক্কাল নিধি মাইয়াম( Makkal Needhi Maiam)-এর প্রধান কমল হাসান(Kamal Haasan)। তিনি জানিয়েছেন তাঁর রাজনৈতিক পথ চলার ক্ষেত্রে যদি বাধা সৃষ্টি হয় তাহলে তিনি অভিনয় ছেড়ে দেবেন। ১৫৪টি আসনে একাই লড়াই করবে মক্কাল নিধি মাইয়াম। বাকি ৮০ আসনে দুই দলের সঙ্গে জোট করে লড়াই করবেন তাঁরা।

সাউথ ইন্ডিয়ান মুভিতে তাঁর ক্যারিয়ার শুরু হলেও পরে তিনি হিন্দি সিনেমায় অভিনয় শুরু করেন। তাঁর অভিনয়ের প্রতিভা দেখা গেছে তামিল, বাংলা, তেলেগু মলয়লাম ছায়াছবিতেও। সন্মান স্বরূপ তিনি পেয়েছেন পদ্মশ্রী এবং জাতীয় পুরস্কার। এছাড়াও একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। কথায় আছে, সময় বদলের সঙ্গে মানুষের ভাবনা বদলায়। তাঁর উদাহরন হিসাবে বলা যায় অভিনেতা তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের জন্য প্রথম ভালোবাসাকে ত্যাগ করার সিধান্ত নিয়েছেন। কোয়েম্বাটোরের প্রার্থী কমল হাসান (kamal Haasan) একটি সাংবাদিক বৈঠকে জানান, “অভিনয় আমার পেশা। আমি সিনেমার কাজ চালিয়ে যাব। কিন্তু রাজনৈতিক জীবন যদি আমার সিনে জগতে বাধার সৃষ্টি করে তাহলে আমি সিনেমা দুনিয়া থেকে বেরিয়ে আসব। আমার হাতে যে সব কাজ আছে তা আমি শেষ করবো। তবে আমি নতুন প্রজেক্ট শুরুর করার চিন্তা ভাবনা করবো।”

আরও পড়ুন:শুধু মমতাকে মুখ্যমন্ত্রী নয়, এই ভোট দিল্লিতে বিজেপিকে লাল কার্ড দেখানোর: কুণাল

২০১৮ সালে চাচি ৪২০ এর চাচি রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। ২০১৯ সালে ভোটে পরাজিত হলেও সাধারণ মানুষের মনে একটা দাগ কেটে গিয়েছে এমএনএম। আগামী বিধানসভা নির্বাচনে আগে রজনীকান্ত রাজনৈতিক জীবন শুরু কথা জানিয়েছেন। তারপরেই কমল হাসান তাঁর জোট সঙ্গী হতে ইচ্ছা প্রকাশ করেছেন। তবে কালা (kaala)র অভিনেতা তাঁর সিধান্ত বদলের সঙ্গে সঙ্গে ২৩৪ আসনের মধ্যে ১৫৪টি আসনে লড়াই করার সিধান্ত নেন মক্কাল নিধি মাইয়াম। বাকি আসন গুলিতে তিনি লড়াই করবেন ইন্ডিয়ান সামাতুভা মক্কাল কাটচি এবং ইন্ডিয়া জননায়গ কাটচির সাথে।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...