Tuesday, March 31, 2026

অগ্নিকাণ্ড থেকে আমফান, পাশে থাকে তৃণমূল: রোড শো-এ বিপুল জনসমাগমে বললেন অভিষেক

Date:

Share post:

সোমবার তিন জেলা জুড়ে সভা ও রোড শো করলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তিনটি সভা শেষে মহেশতলা বিধানসভায় বদ্দিরবাঁধ থেকে চন্দননগর পর্যন্ত দলীয় প্রার্থীর রোড শো করেন তৃণমূল সাংসদ। বিপুল সংখ্যায় জনসমাবেশ হয় সেই রোড শোতে। তৃণমূলের কর্মী-সমর্থকদের পাশাপাশি যোগ দেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ রাস্তায় শুধু কালো কালো মাথা দেখা দিয়েছে।

রোড শো-র শেষে অভিষেক বলেন, সুখের দিনে মানুষের পাশে না থাকতে পারলেও, তাঁদের দুর্দিনে সব সময় পাশে থাকে তৃণমূল। অগ্নিকাণ্ড হোক বা আমফান- নিজেদের জীবন বিপন্ন করে সাহায্যের হাত বাড়িয়ে দেন তৃণমূলের নেতা-কর্মীরা। করোনাকালে বিজেপির নেতা কর্মীদের খুঁজে পাওয়া যায়নি বলেও কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, সাধারণ মানুষকে সাহায্য করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তৃণমূলের অনেক নেতা-কর্মী।

আরও পড়ুন:কাকে বোকা বানাচ্ছে বিজেপি? কয়লাকাণ্ড নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ অভিষেকের

আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ 24 পরগনা। সেই স্মৃতি মনে করিয়ে অভিষেক বলেন, সাহায্য করা তো দূর, বাংলার প্রাপ্য বকেয়া আমফানের সময় দেয়নি কেন্দ্রের বিজেপি (Bjp) সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) জনকল্যাণমূলক কাজের খতিয়ান তুলে ধরেন অভিষেক। এইসব জনকল্যাণমূলক প্রকল্প অব্যাহত রাখতে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার আহ্বান জানান তৃণমূল সাংসদ।

Advt

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...