Saturday, April 4, 2026

‘মোদিজীকে বলুন বিনা পয়সায় গ্যাসটা দিন,’ কোচবিহার থেকে মোদিকে আক্রমণ মমতার

Date:

Share post:

‘দিদি বিনা পয়সায় চাল দিচ্ছে। মোদিজীকে বলুন বিনা পয়সায় গ্যাসটা দিতে।’ ঠিক এভাবেই চেনা সুরে মোদিকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘এটা দিল্লির লাড্ডু নয়। এটা বাংলার ভোট।’
মঙ্গলবার কালচিনির সভা থেকে তৃণমূল নেত্রী উত্তরবঙ্গের আদিবাসীদের প্রতিশ্রুতি দিয়ে বলেন “চা সুন্দরীর সকলেই পাকা বাড়ি পাবে। মজুরি আরও বাড়ানো হবে। শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য এবং বিদ্যুৎ সব ফ্রিতে পাবেন চা বাগানের কর্মচারীরা। এমনকি বন্ধ চা বাগান খোলার দ্বায়িত্ব আমার। বিজেপি সব চা বাগান বেচে দেবে। তাই সকাল সকাল জোড়াফুলে ভোট দিন। আপনারা আমায় জেতান, আমি আপনাদের জেতাব। ভোটের পর আবার আসব এই মাটিতে। আপনাদের দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করব। আপনারা আমাকে এক জোট হয়ে জেতান। আর বিজেপিকে রাজনৈতিকভাবে একেবারে কবর দিন’। পাশাপাশি পাহাড়ের ভোট প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘তৃণমূল কংগ্রেস আছে তাই পাহাড়ে শান্তি আছে। তরাই ডুয়ার্সেও শান্তি আছে। পাহাড়ে আমরা লড়ছি না। সমতলের সব ভাইবোনেরা জোড়াফুলেই ভোটটা দেবেন।’

তৃতীয় দফার দিনেও কোচবিহারে সভা করেন তৃণমূল সুপ্রিমো। তার আগে ভোট নিয়ে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে একটি ট্যুইট করেন নেত্রী। আজই কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একটি সভা করেন।

Advt

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...