Monday, April 6, 2026

উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে নিজের ভোট নিজে দিন, বার্তা রাহুল- প্রিয়াঙ্কার

Date:

Share post:

দেশের পাঁচ রাজ্যে একসঙ্গে বিধানসভা নির্বাচন চলছে (5 State Assembly Election 2021) ৷ পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পদুচেরিতে। এই পাঁচ রাজ্যের সমস্ত ভোটারকে বুথে গিয়ে নিজের ভোট নিজে দেওয়ার আবেদন জানালেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। (Rahul Gandhi & Priyanka Gandhi) ৷ নিজেদের টুইটার হ্যান্ডেলে এদিন ভোটদানের বার্তা দিয়েছেন গান্ধী ভাইবোন। পূর্বের রাজ্যগুলির থেকে কংগ্রেসের (Congress) নজর বেশি রয়েছে দক্ষিণের রাজ্যগুলিতে৷ কারণ আজই প্রথম ও শেষ দফার ভোট (Single Phase Vote in Tamil Nadu, Kerela, Puducherry) রয়েছে তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে৷ তাই এই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মানুষদের ভোট দানের কথা বিশেষ ভাবে উল্লেখ করেছেন প্রিয়াঙ্কা৷ ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করার ক্ষেত্রে ভোটদান জরুরি, ট্যুইটে সে কথারও উল্লেখ করেছেন প্রিয়াঙ্কা৷

এদিকে ভোটারদের উদ্বুদ্ধ করতে রাহুল গান্ধীও ট্যুইট করেন৷ সকল ভোটারদের ভোটদানের (Cast Vote) জন্য উৎসাহ দেন তিনি৷ রাহুল আরো লিখেছেন, আপনাদের ভোটের নিরিখেই সরকার তৈরি হবে। ঠিক হবে আগামী পাঁচ বছর রাজ্যের শাসন ক্ষমতা কার হাতে যাবে৷ তাই ভোট দিয়ে সেই ব্যক্তি বা সেই দলকে মসনদে নিয়ে আসার দায়িত্ব সাধারণ মানুষের৷ সেই দায়িত্ব আপনারা সুষ্ঠু ভাবে পালন করুন। এমনই বার্তা রাহুলের৷

Advt

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...