Monday, April 13, 2026

ফের শহরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এবার পুড়ে ছাই গার্ডেনরিচের বৈদ্যুতিন সামগ্রীর গুদাম

Date:

Share post:

ফের কলকাতার অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা। এবার গার্ডেনরিচের (Garden Reach) বৈদ্যুতিন সামগ্রীর গুদামে বিধ্বংসী আগুন। আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের (Fire Briged) ৭ টি ইঞ্জিন। এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্কের সঞ্চার হয়।

আরও পড়ুন:অন্য মাঠে এবার বিপক্ষকে ছিন্নভিন্ন করতে নেমেছেন ‘জোড়া ফলা’ বিদেশ-মানস

আজ, বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ গার্ডেনরিচে (Garden Reach) এফসিআইয়ের একটি গুদাম থেকে প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসে দমকলের ৭ টি ইঞ্জিন। গুদামে দাহ্যবস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ড। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Advt

Related articles

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...