Wednesday, March 25, 2026

শিবপুরের রোড শো-এ পুষ্পবৃষ্টি, ভুল উচ্চারণে বাংলা বলে অপমান করছে বিজেপি: অভিষেক

Date:

Share post:

তৃতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই ফের সভা ও রোড শো করলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। বুধবার, হুগলির (Hoogli) দুটি বিধানসভা কেন্দ্রে জনসভা শেষে হাওড়ার (Howrah) শিবপুরে রোড শো করেন যুব তৃণমূল সভাপতি। শিবপুর বিধানসভায় ব্যাঁটরা পাবলিক লাইব্রেরি থেকে ডিসি ট্র্যাফিক অফিস পর্যন্ত দলীয় প্রার্থীর রোড শো করেন তৃণমূল সাংসদ। বিপুল সংখ্যায় জনসমাবেশ হয় সেই রোড শোতে। তৃণমূলের কর্মী-সমর্থকদের পাশাপাশি যোগ দেন স্থানীয় বাসিন্দারা। উঁচু বাড়ির ছাদ, বারান্দা থেকে ট্যাবলোর উপর পুষ্পবৃষ্টি করা হয়। দীর্ঘ রাস্তায় শুধু কালো কালো মাথা দেখা দিয়েছে। রোড শো-র শেষে আপ্লুত অভিষেক বলেন, যেভাবে শিবপুরের মানুষ তাঁদের গ্রহণ করলেন তা দেখেই বোঝা যাচ্ছে আগামী ১০ তারিখ ইভিএমে জোড়াফুলেই তাঁরা ভোট দেবেন।

রোড শো-র শেষে ট্যাবলো থেকে যখন অভিষেক ভাষণ দিচ্ছেন, তখন সেখানে বিপুল জনসমাগম। ভিড়ে আটকে যায় একটি অ্যাম্বুল্যান্স। অভিষেক নিজে ভাষণ থামিয়ে কর্মীদের নির্দেশ দেন রাস্তা ফাঁকা করে অ্যাম্বুল্যান্সকে জায়গা দিতে। নির্বিঘ্নে পেরিয়ে চলে যায় সেটি।

অভিষেক অভিযোগ করেন, বাংলা না জেনেই বাংলা দখলের দিবাস্বপ্ন দেখছে বিজেপি। বাংলার কৃষ্টি-সংস্কৃতি জানে না গেরুয়া শিবির। ভুল উচ্চারণে বাংলা বলে তারা বাঙালীদের অপমান করছেন বিজেপি নেতারা- মন্তব্য করেন তৃণমূল সাংসদ। উল্লেখ করেন নরেন্দ্র মোদির সাম্প্রতিক ভাষণের বাংলায় বংশের বলা অংশের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) জনকল্যাণ মূলক কাজের খতিয়ান তুলে ধরেন অভিষেক। এইসব জনকল্যাণ মূলক প্রকল্প অব্যাহত রাখতে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করার আহ্বান জানান তৃণমূল সাংসদ।

আরও পড়ুন- রাজীবকে সঙ্গে নিয়ে রিকশাচালক শিশিরের বাড়ি মধ্যাহ্নভোজ সারলেন শাহ

Advt

Related articles

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...