Wednesday, June 24, 2026

মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী আক্রান্ত, আঘাত গুরুতর, অভিযুক্ত বিজেপি

Date:

Share post:

বাড়ি ফেরার পথে আক্রান্ত মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রিসভার সদস্য গিয়াসুদ্দিন মোল্লা     ( Giasuddin Molla) এবং তাঁর ভাই মুজিবুর মোল্লা। সূত্রের খবর, গিয়াসুদ্দিন মোল্লার মাথায় আঘাত গুরুতর৷ তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের (TMC) অভিযোগ, বিজেপি (BJP) আশ্রিত সমাজবিরোধীরা এই হামলা চালিয়েছে৷

এই ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে শুরু করেন। বাসেও আগুন লাগানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। শেষ খবর, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি৷

জানা গিয়েছে, বুধবার কলকাতা থেকে নিজের গাড়িতেই উস্তির বাড়িতে ফিরছিলেন গিয়াসুদ্দিন। সিরাকল রাজারহাট এলাকায় তাঁর গাড়ি ঘিরে ধরে ভাঙচুর চালায় একদল লোক। প্রসঙ্গত, ঠিক একই জায়গায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ও আক্রান্ত হয়েছিলো৷ তৃণমূলের অভিযোগ বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা প্রাণে মারতে চেয়েছিল গিয়াসুদ্দিনকে। বিজেপি অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিচ্ছে।

আরও পড়ুন- ‘কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করো’, মমতার মন্তব্যের রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

Advt

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...