Saturday, June 27, 2026

বাংলাদেশের ভিডিও প্রকাশ করে সাম্প্রদায়িক উস্কানি! বাবুল-রুদ্রনীলের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

Date:

Share post:

ভোটবঙ্গে (West Bengal Assembly Election) চলছে উস্কানির রাজনীতি। বিজেপির (BJP) তরফে একটি ভিডিও (Video) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দাঙ্গার ছবি প্রকাশ করা হয়েছে। এবং সেটা করেছেন বিজেপির দুই তারকা প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং রুদ্রনীল ঘোষ (Rudra nil Ghosh) আর এই ভিডিও নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য রাজনীতি তোলপাড়। তৃণমূলের (TMC) দাবি, যে ভিডিও বিজেপির দুই প্রার্থী প্রকাশ করেছেন, তা “ফেক”। এই ভিডিও বাংলাদেশের। বাবুল সুপ্রিয় ও রুদ্রনীল ঘোষ সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতেই এই ভিডিও ছড়িয়েছেন। এমনটাই অভিযোগ করলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy) এই বিষয়ে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হচ্ছে তৃণমূল।

বিজেপির তরফে “দিদি তুমি আমাদের ভালোবাস না” বলে একটি নির্বাচনী প্রচারমূলক গান প্রকাশ করা হয়েছে। যে ভিডিওতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে বাবুল সুপ্রিয় ও রুদ্রনীলকে। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি-সহ বাংলার মানুষকে বঞ্চনা করা হচ্ছে বলে তোপ দাগা হয়েছে। সেই ভিডিওর বিরুদ্ধে এবার কমিশনে শাসক দল।

যদিও সুখেন্দু শেখর রায়ের অভিযোগ, এখনও পর্যন্ত দেড় হাজারের বেশি অভিযোগ নির্বাচন কমিশনে জানিয়েছে তৃণমূল। কিন্তু কমিশন মাত্র তিনটি অভিযোগের উত্তর দিয়েছে। যা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ।

সুখেন্দু শেখর রায় রাজ্যে করোনার ফের বাড়বাড়ন্তের জন্য ”বহিরাগত” বিজেপি নেতৃত্বর দিকে আঙুল তুলেছেন। এক্ষেত্রে তাঁর দাবি, “আমাদের নেত্রী জনসভায় মাস্ক পরছেন। আমরা সবাইকে মাস্ক পরতে বলছি। কিন্তু বিজেপির বাইরের লোক আনছে। যারা মাস্ক ব্যবহার করছেন না। সুনীল বানসাল এখানে ঘুরে বেড়ালেন, পরে জানা গেল তিনি কোভিড আক্রান্ত।”

আরও পড়ুন:বেলাগাম করোনা পরিস্থিতি, মধ্যপ্রদেশের শহরাঞ্চলে লকডাউনের সিদ্ধান্ত শিবরাজের

Advt

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...