Friday, April 3, 2026

করোনার দাপটে বন্ধ হল এক স্কুল, সংক্রমণ ছড়িয়েছে খড়্গপুর আইআইটিতেও

Date:

Share post:

রাজ্যেও চোখ রাঙাচ্ছে করোনা। গত তিনদিনে পশ্চিম মেদিনীপুর জেলায় ৬৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে খড়গপুর আইআইটি ক্যাম্পাসেই ৮ জনের পজেটিভ রিপোর্ট এসেছে।এইনিয়ে জেলা টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেছেন জেলাশাসক রশ্মি কোমল। বৈঠকে স্বাস্থ্য দফতর, পুলিশ ও অন্যান্য দফরের আধিকারিকরাও হাজির ছিলেন। টাস্কফোর্সের বৈঠক শেষে প্রশাসনিক সূত্রে জানানো হয়, জেলায় করোনা নমুনা সংগ্রহ আরও বাড়ানো হচ্ছে। তবে তাঁরা জানিয়েছেন, চিন্তার কিছু নেই।

অন্যদিকে মেদিনীপুর শহরের এক স্কুলের কর্মী করোনা আক্রান্ত হওয়ায় বন্ধ করে দেওয়া হয় গোটা স্কুল। বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়ের ওই স্কুল কর্মী করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ামাত্রই স্কুল ছুটির নোটিশ দেয় কর্তৃপক্ষ ।নোটিশে জানানো হয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে স্কুল।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত কর্মীর পরিবারের সদস্যের কয়েকজনও কোভিড পজিটিভ। তারপরেই নোটিস দিয়ে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিচালনা সমিতির সভাপতি আব্দুল ওয়াহেদ। তিনি বলেন, “এক স্টাফের করোনা পজেটিভ আসার পরে স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়। ওই কর্মীর সঙ্গে কোনও শিক্ষিকা বা অন্যান্য কর্মীরা সংস্পর্শে এসেছিলেন কিনা তাও খোঁজ খবর নেওয়া হচ্ছে। সবাইকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।” তবে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের কেউ ওই দিন সংশ্লিষ্ট কর্মীর সংস্পর্শে আসেননি বলে জানতে পেরেছেন তিনি। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শিক্ষিকাদের এবং অন্যান্য কর্মীদের নমুনা সংগ্রহ করা হবে, তার তালিকা স্বাস্থ্য দফতরে পাঠানো হয়েছে। এখন আপাতত স্কুলের পঠন পাঠন বন্ধ থাকছে। জেলা বিদ্যালয় পরিদর্শককে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

Advt

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...