Tuesday, March 31, 2026

হঠাৎ করে নয়, শীতলকুচির ঘটনা পরিকল্পিত: কবীর সুমন

Date:

Share post:

শীতলকুচির ঘটনার জন্য বিজেপিকেই দুষলেন কবীর সুমন। শীতলকুচিতে যে ঘটনা ঘটেছে তা হঠাৎ করে ঘটনি, সবটাই পরিকল্পিত বলে মন্তব্য কবীর সুমনের।

রবিবার বিকেল ৪টে নাগাদ শীতলকুচির ঘটনার প্রতিবাদে গান্ধীমূর্তির পাদদেশে জড়ো হন সাধারণ মানুষ থেকে শুরু করে বিদ্বজনেরা। কলকাতার গান্ধী মূর্তির পাদদেশ থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত মৌন মিছিল করেন তাঁরা।সঙ্গীত শিল্পী কবীর সুমন ছাড়াও ছিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য, নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু, গায়ক ইন্দ্রনীল সেন, পরিচালক সুদেষ্ণা রায় সহ একাধিক ব্যক্তিত্ব। মিছিলে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব থাকলেও ছিল না কোনো রাজনৈতিক দলের পতাকা।

এদিনের প্রতিবাদ মিছিল থেকে শীতলকুচির ঘটনার তীব্র নিন্দা করেন কবীর সুমন। একজন সাধারণ ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে সুমনের অভিযোগ, শীতলকুচির এই ঘটনা হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা নয়। এটা একটা পরিকল্পিত আক্রমণ। বিজেপি পশ্চিমবঙ্গে হিংসার আবহ তৈরি করে দিচ্ছে’।

আরও পড়ুন- তিন জনসভা সোমবার, বাকি চার দফায় চারবার রাজ্যে মোদি

Advt

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...