Friday, June 26, 2026

তিন জনসভা সোমবার, বাকি চার দফায় চারবার রাজ্যে মোদি

Date:

Share post:

রাজ্যে বিধানসভা নির্বাচনের মোট চারটি দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বাকি আরও চার দফা। শনিবার অর্থাৎ ১৭ এপ্রিল রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। সেই নির্বাচনের আগেই বাংলায় আগামীকাল অর্থাৎ সোমবার ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোট তিনটি জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাজ্যে এটিই তাঁর প্রথম একদিনে সর্বাধিক জনসভা। প্রথম জনসভা পশ্চিম বর্ধমানের তালিতে এরপর বাকি ২ জনসভা উত্তর ২৪ পরগনার কল্যাণী ও বারাসাতে।

রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, বাকি চার দফা ভোটের আগে আরও চার বার রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী মোদি। সোমবারের ৩টি সভার পরে ১৭ এপ্রিল, শনিবার পঞ্চম দফার ভোটের দিন তাঁর সমাবেশ পশ্চিম বর্ধমানের আসানসোল এবং দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। ষষ্ঠ দফা ২২ এপ্রিল। সেদিনও প্রধানমন্ত্রীর মালদহ এবং মুর্শিদাবাদে ২ টি সভা হওয়ার কথা। রাজ্য বিজেপি সূত্রেই খবর, সপ্তম দফায় সম্ভবত রাজ্যে আসবেন না Modi। বিধানসভা নির্বাচনের প্রচারে তাঁর শেষ প্রচার ২৪ এপ্রিল। সে দিনও দুটি সভা করার সম্ভাবনা তাঁর। সভা দুটি হবে দক্ষিণ কলকাতা ও বোলপুরে।

আরও পড়ুন- চাপের মুখে উন্নাও-এর ধর্ষকের স্ত্রী’র প্রার্থীপদ খারিজ করলো বিজেপি

Advt

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...