Tuesday, June 23, 2026

পূর্ণ লকডাউনের সম্ভাবনা মহারাষ্ট্রে, চূড়ান্ত ঘোষণা সোমবার

Date:

Share post:

করোনা সংক্রমণের রাশ টানতে মহারাষ্ট্রে ফের লকডাউন জারির হতে পারে বলে জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তবে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেছেন, লকডাউন জারি হলে সমাজের বিভিন্ন অংশের জীবনজীবিকার ওপর প্রভাব পড়বে। ওই সমস্ত অংশের মানুষের জন্য আর্থিক প্যাকেজ চূড়ান্ত করতে আগামী সোমবার একটি বৈঠক করবেন তিনি।

অন্যদিকে মহারাষ্ট্রের অপর এক মন্ত্রী অশোক চবন এর কথায়, লকডাউনের প্রকৃতি, সুযোগ ও সময়পর্ব খুব শীঘ্রই চূড়ান্ত হবে। প্রসঙ্গত গতকাল রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ভার্চুয়াল সর্বদলীয় বৈঠক হয়। প্রায় দুঘণ্টা এই বৈঠক চলে। বৈঠকের পর বিজেপি রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিল বলেছেন, সর্বদল বৈঠকে লকডাউন জারি নিয়ে আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত হয়নি। তবে মুখ্যমন্ত্রী কঠোর লকডাউনের পক্ষপাতী বলেই মনে হয়েছে।

চন্দ্রকান্ত পাটিল বলেছেন, লকডাউন প্রয়োজনীয় বলে মনে করে বিজেপি। কিন্তু এরফলে যারা ক্ষতিগ্রস্ত হবে, সরকারের উচিত প্রথমে তাদের জন্য আর্থিক প্যাকেজের ব্যবস্থা করা। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, এক্ষেত্রে সরকার যে সিদ্ধান্ত নেবে দল তা সমর্থন করবে। একইসঙ্গে তিনি বলেছেন, কংগ্রেস চায়, এবারের লকডাউন গত বছরের মতো সমস্যাসঙ্কুল না হয়। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য আর্থিক প্যাকেজেকে সমর্থন জানাবেন তাঁরা।

Advt

Related articles

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...