Monday, April 13, 2026

চোখ রাঙাচ্ছে করোনা, একদিনে দেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার ৯১২

Date:

Share post:

লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪হাজার ৩৯৮ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। যার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগণা দুই জেলাতেই সংক্রমণ হাজার পার করে ফেলেছে। কলকাতাতেও গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০৯ জন। উত্তর ২৪ পরগণায় সংখ্যাটা ১ হাজার ৪৭ জন।

অন্যদিকে রাজ্যে একলাফে গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা বেড়েছে ২ হাজার ৬১৫ জন। যার ফলে রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৮১ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, শনিবার রাজ্যে ভাইরাসের সংক্রমণে পড়েছিলেন ৪ হাজার ৪৩ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। শুক্রবার সংখ্যাটা ছিল ৩ হাজার ৬৪৮ জন। বৃহস্পতিবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৭৮৩ জন। বুধবার আক্রান্ত হন ২ হাজার ৩৯০ জন। মঙ্গলবার করোনা সংক্রমিত হয়েছিলেন ২ হাজার ৫৮ জন।

রাজ্যর মতোই করোনা সংক্রমণের ভিত্তিতে দেশেও এদিন নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৯১২ জন। এক দিনে আক্রান্তের নিরিখে যা এখনও অবধি সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯০৪ জনের।স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৯৩ হাজার। এই বৃদ্ধির জেরে দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ১২ লক্ষ ১ হাজার ৯ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের করোনা বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৩৩ লক্ষ ৫৮ হাজার ৮০৫ জন। এই পরিস্থিতির মধ্যেই দেশে চলছে টিকা উৎসব। ৪৫ বছরের বেশি বয়সি সকলে টিকা পাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন ২৯ লক্ষ ৩৩ হাজার ৪১৮ জন।

Advt

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...