Thursday, April 2, 2026

বারাসতের জনসভা থেকে নাম না করে জ্যোতিপ্রিয়কে আক্রমণ মোদির

Date:

Share post:

পঞ্চম দফার নির্বাচনের প্রাক্কালে ফের একবার রাজ্যে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সোমবার রাজ্যের একাধিক জায়গার পাশাপাশি বারাসতেও জনসভা ছিল তাঁর। আর সেখান থেকেই নাম না করে রাজ্যের খাদ্যমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে (jyotipriya Mallick) তীব্র আক্রমণ শানালেন মোদি। জানিয়ে দিলেন, ‘যারা গরিবের চাল ছিনিয়ে নেয় তাদের বিধানসভায় যাওয়ার কোনো অধিকার নেই।’ পাশাপাশি ক্ষমতায় আসার পর কোনরকম ভেদাভেদ না করে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া ও গৃহহীনদের বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মোদি।

রাজ্যে আমফানের সময় কালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। স্বাভাবিকভাবেই সোমবার বারাসাতের জনসভায় দাঁড়িয়ে সেই ইস্যুকে হাতিয়ার করেন নরেন্দ্র মোদি। তিনি বারবার অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার ত্রাণ হিসেবে চাল, ছোলা পাঠালেও তা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছয়নি। এরপরই মোদি বলেন আমফানের ত্রাণের জন্যে যে টাকা পাঠালাম দিদির লোকেরা সব লুট করল। গরিবকে চাল দেওয়ার দায়িত্ব যার ওপরে ছিল সেই খাদ্যমন্ত্রী এই এলাকার। পাশাপাশি তিনি বলেন, গরীবকে লুট করা এই সমস্ত মানুষের শুধু হার নয় জামানত বাজেয়াপ্ত হওয়া উচিত। তাদের কোনভাবেই বিধানসভায় যাওয়া উচিত নয়। যদিও তৃণমূলের তরফ থেকে নরেন্দ্র মোদির এহেন বক্তব্যের তীব্র নিন্দা করে বলা হয়েছে, আমফান দুর্যোগের পর সমস্ত রকম ভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তৃণমূল সরকার। তবে এটা নিয়ে প্রধানমন্ত্রী যেভাবে রাজনীতি করছেন তা কোনোভাবেই কাম্য নয়। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী যে ভাষায় রাজ্যের মন্ত্রীকে আক্রমণ শানালেন তা একজন প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না। তিনি সমস্ত রকম নীতি-নৈতিকতার লাগাম ছেড়ে বেরিয়ে গেছেন।

আরও পড়ুন:‘শীতলকুচির মতো ঘটনা আমরা চাই না’, প্রবল চাপে সুর বদল দিলীপ ঘোষের

প্রসঙ্গত, হাবরা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপি তরফে দাঁড়িয়েছেন রাহুল সিনহা। এই অঞ্চলে নির্বাচন হওয়ার কথা ষষ্ঠ দফায়। তবে তার আগেই সোমবার বারাসতের জনসভায় এসে ষষ্ঠ দফার নির্বাচনটাও সেরে ফেললেন মোদি।

Advt

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...