Wednesday, March 11, 2026

নাইট গার্ড থেকে আইআইএমে অধ্যাপনা, রূপকথার উত্তরণ রঞ্জিতের

Date:

Share post:

একটা সময়ে ভেবেছিলেন পড়াশোনা ছেড়ে দেবেন। কারণ রোজগার করতে না পারলে সংসার চলবে না। আর চাকরি করতে গেলে পড়াশোনা হবে না। কিন্তু যার দু চোখ ভরা স্বপ্ন, আর ভাগ্যলক্ষ্মী যার সহায় তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। তাই কঠিন থেকে কঠিনতর পথ পার করে দেশের অন্যতম বিখ্যাত প্রতিষ্ঠান আইআইএম- এ অধ্যাপকের চাকরি পেয়ে গেলেন তিনি। তিনি রঞ্জিৎ।

ক্লাস টুয়েলভ পাশের পর পড়াশোনা ছেড়েই দিচ্ছিলেন। কারণ অর্থাভাব। এরপর  পানাথুরে বিএসএনএল-এর টেলিফোন এক্সচেঞ্জে নাইট গার্ডের চাকরি পেয়ে গেলেন। সারাদিন পড়াশোনা। আর সারারাত চাকরি। অর্থনীতিতে স্নাতক স্তরে ভর্তি হয়ে গেলেন পিউস এক্স কলেজে। কেটে গেল তিনটে বছর। এরপর ধাপে ধাপে কেরালা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও তারপর আইআইটি মাদ্রাজে পড়াশোনা। দুর্দান্ত নম্বর থাকায়  পিএইচডি করতে কোনো অসুবিধা হয়নি। গবেষণা শেষে অধ্যাপনার শুরু। প্রথমে বেঙ্গালুরুর ক্রাইস্ট বিশ্ববিদ্যালয়ে।  তারপরেই সুযোগ চলে এল আইআইএম রাঁচিতে অর্থনীতিতে অধ্যাপনা করার সুযোগ।

আর এভাবেই রঞ্জিৎ ছুঁয়ে ফেললেন তাঁর স্বপ্নকে।  উত্তরনের এই পথটা শুনতে রূপকথার মতো লাগলেও পথের পরিক্রমাটা কিন্তু মোটেই সহজ ছিল না।  কিন্তু জটিল সমস্যার সমাধান কীভাবে হবে তা যে রঞ্জিৎ জানেন। তাই তো তিনি সফল। নাইট গার্ড থেকে আইআইএমে অধ্যাপনা। তাই তো সত্যিই  রূপকথার রাজপুত্র রঞ্জিৎ।

Advt

spot_img

Related articles

রান্নার গ্যাসে টান, ভক্তদের জন্য ভোগ বিতরণ বন্ধ তমলুকের বর্গভীমা মন্দিরে

গ্যাসের (Gas) ঘাটতির জেরে বড় সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুরের (Midnapore) বর্গভীমা মন্দির (Bargabhima Temple) কর্তৃপক্ষ। গ্যাসের সমস্যার কারণে...

ব্যর্থ ভারতের কূটনীতি: হরমুজ দিয়ে তেল আনবে বাংলাদেশ

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিগত কয়েকদিন ধরে চরম জ্বালানি সংকটে বাংলাদেশ। তবে দক্ষ কূটনৈতিক দৌত্যে দেশের জন্য জ্বালানি...

গ্যাস সংকটের জের, রেলে বিকল্প পদ্ধতিতে রান্নার পরামর্শ IRCTC-র 

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার ভারতীয় রেলের (Indian Railway) পাতে। একদিকে গ্যাসের দাম বৃদ্ধি ও পরিষেবা ব্যর্থতার জেরে সমস্যায়...

গ্যাসের সঙ্কট মোকাবিলায় বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী, দাম বৃদ্ধির প্রতিবাদে সোমে কলকাতায় মহামিছিল

পরিকল্পনা ছাড়া, আলোচনা ছাড়া আচমকা গ্যাসের (LPG) দাম বৃদ্ধি করেছে কেন্দ্র (Centre)। একই সঙ্গে গ্যাস বুকিং-এর সময়সীমাও বাড়ানো...