Saturday, April 4, 2026

শীতলকুচির ঘটনা পরিকল্পিত, কারা প্ল্যান করেছিল তদন্ত করে দেখব: মমতা

Date:

Share post:

শীতলকুচিতে চারজনের মৃত্যুর ঘটনা নিয়ে প্রথম থেকেই সরব হয়েছেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, রানাঘাট, বসিরহাট ও দমদমে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করেন তিনি। আর সেখান থেকেই কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যুর ঘটনা নিয়ে বিজেপির (Bjp) বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেত্রী। তদন্তের আগেই গুলি চালনার ঘটনায় ক্নিনচিট দেওয়ার জন্য নরেন্দ্র মোদির (Narendra Modi) সমালোচনা করেন তিনি।বলেন, “গুলি চালনার পর ক্লিনচিট দেওয়া প্রধানমন্ত্রীর শোভা পায় না”। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্যেরও নাম না করে নিন্দা করেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, “ওই ঘটনার তদন্ত করবই”। মমতা অভিযোগ করেন, “ঘটনার আগে একটি মেয়েকে পাঠিয়ে তাঁকে বলতে বলা হয়েছিল, আমার সন্তানকে লুঠ করে নিয়ে গিয়েছে। তারপর প্ল্যান অনুযায়ী গুলি চালানো হয়”। এসপি-র সঙ্গে বসেই প্ল্যান বিজেপি পরিকল্পনা করেছিল বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “পুরোটার প্ল্যানিং করেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব”।

আরও পড়ুন-অশান্তি এড়াতে পঞ্চম দফা নির্বাচনে ৮৫৩ কোম্পানি আধাসেনা নামাতে চলেছে কমিশন

তৃণমূল নেত্রী বলেন, বিজেপি ভোটে গোহারা হারবে জেনে নিজেদের কর্মীকে খুন করেছে। তৃণমূল নেত্রীর কথায়, “বিজেপি মনে করে রাজনীতি মানে গুলি চালানো। রাজনীতি মানে ভোটের লাইনে গুলি চালানো নয়”। বুলেটে নয়, ব্যালটে এর জবাব দিতে বলেন।

মমতা বলেন, বাংলাদেশ থেকে আসা মানুষদের অনুপ্রবেশকারী বলেন মোদি। অথচ মতুয়াদের কাছে ভোট চাইতে বাংলাদেশে চলে গিয়েছিলেন।

Advt

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...