Monday, April 13, 2026

রাহুল গান্ধী উত্তরবঙ্গে প্রচারে আসছেন ১৪ এপ্রিল

Date:

Share post:

অবশেষে বাংলায় প্রচারে (WBelection 2021) আসছেন কংগ্রেস (Congress) সাংসদ
রাহুল গান্ধী (Rahul Gandhi)। জানা গিয়েছে, আগামী ১৪ এপ্রিল উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে সভা করবেন৷ এরপর তাঁর সভা রয়েছে মাটিগাড়া এবং নকশালবাড়িতেও।

কেরল, অসমের নির্বাচনে রাহুল প্রচারে গেলেও বাংলায় ৪ দফায় ভোটে তাঁকে দেখা যায়নি৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রাহুল এখন কেরলের সাংসদ৷ কেরলে কংগ্রেস বামেদের বিরুদ্ধে লড়েছে৷ এদিকে বাংলায় কংগ্রেস জোট করেছে ওই বামেদের সঙ্গেই৷ সকালে কেরলে সভা করে পিনারাই বিজয়নের সিপিএমকে হারাতে বলবেন, আর বিকেলে বাংলায় সভা করতে এসে ওই বিজয়নের সিপিএমকে ভোট দিতে বলবেন, এই দ্বিচারিতা কেরলের মানুষ কিছুতেই মেনে নিতেন না৷ এখন কেরলের ভোট শেষ, মানুষ নিজেদের মতামত জানিয়ে দিয়েছেন৷ এখন বাংলায় এসে সিপিএমের ‘জয়গান’ গাইলেও কেরলে তার প্রভাব পড়বে না৷ এই সুবিধাজনক পরিস্থিতির সুযোগ নিয়েই বাংলায় আসছেন রাহুল গান্ধী ৷ এই কারনেই বাংলায় ৪ দফায় ভোটে তাঁকে দেখা যায়নি৷

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত মোর্চার ব্রিগেডে সমাবেশের দিনও দেখা যায়নি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। কংগ্রেসের শীর্ষস্তরের কোনও নেতাকেও সেদিন মঞ্চে দেখা যায়নি। আসলে বাংলায় জোটে থাকলেও কেরলে দুই প্রধান প্রতিপক্ষ হল বাম ও কংগ্রেস। তাই যতদিন কেরল ভোট চলছিল, ততদিন রাহুল গান্ধী বাম নেতাদের সঙ্গে একই মঞ্চে পাশাপাশি বসতেই চাননি৷

আপাতত ঠিক হয়েছে, আগামী ১৪ এপ্রিল উত্তরবঙ্গে প্রচারে আসছেন রাহুল গান্ধী। এখন দেখার প্রচারে এসে রাহুল সিপিএমকে ভোট দেওয়ার প্রশ্নে কোন বার্তা দেন।

Advt

Related articles

কোনও রাজ্যে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নেই, বাংলায় কেন: শুনানিতে চিন্তায় সুপ্রিম কোর্ট

বাংলার দুই দফা নির্বাচনের ভোটার তালিকা (West Bengal Voter List) ফ্রিজ হয়ে গিয়েছে। অথচ বিপুল সংখ্যায় অ্যাডজুডিকেট (Logical...

বাংলা বুলডোজোর-রাজনীতিতে নয়, ভালবাসার নীতিতে বিশ্বাসী: যোগীকে ধুয়ে দিলেন মমতা  

ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের বুলডোজার নীতি বাংলায় চালুর হুমকি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার তাঁর...

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...

IPL: জয়ের মধ্যেই কোহলিকে নিয়ে চোটের উদ্বেগ আরসিবিতে, আশঙ্কা রোহিতকে নিয়েও

জয়ের মধ্যেই আরসিবি(RCB) শিবিরে চোটের আতঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে(MI) হারিয়ে পেয়েছে আরসিবি। কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) চোট নিয়ে চিন্তিয়...