Tuesday, February 24, 2026

নির্বাচন কমিশনের এক্তিয়ার নিয়ে নতুন ভাবনার সময় এসেছে

Date:

Share post:

পর পর বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণের কারনে আগেই নির্বাচন কমিশন সর্বাঙ্গে যথেষ্টই কালি মেখেছে৷ কমিশন ইতিমধ্যেই এমন অসংখ্য সিদ্ধান্ত নিয়েছে, যা এই সাংবিধানিক প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ধ্বংস করার পক্ষে যথেষ্ট৷

তবুও হয়তো মুখে কিছুটা অংশ ফাঁকা ছিলো৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করে নিজের মুখটাও কালিমালিপ্ত করলো দেশের নির্বাচন কমিশন৷ এ কথা বলা অন্যায় হবে না যে, কমিশন এ ধরনের মনোভাব প্রকাশ করে দেশের সংসদীয় গণতন্ত্রের পবিত্র কাঠামোর উপরই কার্যত আঘাত হেনেছে৷

আসলে আম্পায়ারকে শুধু পক্ষপাতহীন থাকলেই হয়না, নিজের দায়িত্ব পালনের পদ্ধতির মাধ্যমে স্পষ্ট করতে হয়, বোঝাতে হয় যে তিনি প্রকৃতপক্ষেই নিরপেক্ষ৷ কিন্তু এক্ষেত্রে নিরপেক্ষতা প্রমাণের পরীক্ষায় ডাহা ফেল করেছে কমিশন, লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। কমিশনের এমন পথ বেছে নেওয়া কতখানি যুক্তিযুক্ত হয়েছে, তা নিয়ে দেশজুড়েই প্রশ্ন উঠেছে৷

আরও প্রশ্ন উঠেছে৷ এই ধরনের কাজ করার অধিকার ঠিক কোথা থেকে অর্জন করলো কমিশন ? সংবিধান থেকে তো নয়, সংবিধান কমিশনকে গনতন্ত্র হত্যা করার অধিকার দেয়নি৷ আসলে এই ক্ষমতা কমিশনের স্বোপার্জিত৷ নিজের সাংবিধানিক অধিকার বা এক্তিয়ারের বাইরে গিয়ে এবং ধারাবাহিকভাবে অতি-সক্রিয়তা প্রদর্শন করেই কমিশন তথাকথিত ‘ক্ষমতাধর’ হয়েছে৷ দেশের সংবিধানকে শাসন করার এক্তিয়ার নির্বাচন কমিশনের নেই৷

ভারতবর্ষের সংবিধানের কোথাও এ কথা বলা হয়নি যে কোনও রাজ্যের নির্বাচিত সরকার অথবা রাষ্ট্রপতিশাসিত রাজ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করায়ত্ত করতে পারে নির্বাচন কমিশন৷ আদর্শ আচরণবিধি বা ‘মডেল কোড অফ কণ্ডাক্ট’ চালু হওয়ার পরেও নির্দিষ্টভাবে সেখানে উল্লেখ রয়েছে, কমিশনের এক্তিয়ার শুধুমাত্র জেলার নির্বাচন আধিকারিক, যিনি সংশ্লিষ্ট জেলার জেলাশাসক পর্যন্তই সীমাবদ্ধ ৷ অথচ, কমিশন বারংবার প্রতিটি ক্ষেত্রে রাজ্যের সম্পূর্ণ প্রশাসন কার্যত দখল করছে সংবিধান-প্রদত্ত ক্ষমতার অপব্যবহার করেই৷

এই অপব্যবহার রুখতে নতুন করে ভাবনার সময় এসেছে৷ নির্বাচন কমিশনের এক্তিয়ার নিয়ে দেশের রাজনৈতিক দলগুলিকে এবং সংসদকে নতুন করে ভাবতে হবে, আলোচনা করতে হবে এবং মতপ্রকাশও করতে হবে৷ এখনই এই ভাবনা শুরু করা না গেলে সংবিধান এবং সংসদীয় কাঠামোর পবিত্রতা বজায় রাখা আর সম্ভব নাও হতে পারে ৷

আরও পড়ুন- সহজে ঘরে ঢুকে যাওয়ার লোক নই, আমি স্ট্রিট ফাইটার: মমতা

Advt

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...