Tuesday, March 24, 2026

নির্বাচন কমিশনের “অগণতান্ত্রিক’’ সিদ্ধান্তের প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় মমতা

Date:

Share post:

রাজ্যে চলছে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। চতুর্থ দফা শেষে পঞ্চম দফার ভোটের জন্য জোরকদমে প্রচার চালাচ্ছেন সব রাজনৈতিক দলের তারকা প্রচারকরা। তবে এরই মাঝে মুখ্যমন্ত্রী (CM) তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রচারে (Campaign) ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা (Ban) জারি করেছে নির্বাচন কমিশন (Election Commission)। এই নিষেধাজ্ঞা গতকাল, সোমবার রাত ৮টা থেকে আজ, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত।

কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠেছে তৃণমূল (TMC)। এমন “অগণতান্ত্রিক’’ সিদ্ধান্তের প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে দুপুর ১২টা নাগাদ ধরনায় (Dharna) শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তবে ছাড়ার পাত্রী নন তৃণমূল নেত্রী। নিষেধাজ্ঞা উঠতেই রাত ৮ থেকে পরপর দুটি জনসভা করবেন তিনি। একটি বারাসাতে আর একটি বিধাননগরে।

মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য অস্থায়ী ধারনা মঞ্চের চারিদিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্থায়ী ধরনা মঞ্চে থাকবেন না কোনও তৃণমূল নেতা-কর্মী। তবে সমাজের বিশিষ্টজনের মুখ্যমন্ত্রীর তাঁবুর পাশে হাজির হয়েছেন। অনেক সাধারণ মানুষও রয়েছেন মেয়ো রোডে। ধরনাস্থলে নেই কোনও দলীয় পতাকা, দলীয় ফেস্টুন, ব্যানারও।

এদিকে তৃণমূল সূত্রে খবর, এলাকাটি সেনার নিয়ন্ত্রণাধীন। তাই ওই এলাকায় ধরনার জন্য অনুমতি চাওয়া হয়েছে ভারতীয় সেনার কাছে। অনুমতির ক্ষেত্রে ছোটখাটো একটা সমস্যা রয়েছে। যদিও তৃণমূলের আবেদন খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সেনা।

আরও পড়ুন:নিষেধাজ্ঞা উঠলেই আজ প্রচার মমতার

Advt

Related articles

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...

ED অধিকারিকদের মৌলিক অধিকার কতটা: আইপ্যাক মামলায় প্রশ্নোত্তর-জট সুপ্রিম কোর্টে

রাজনৈতিক পথ নির্ধারক সংস্থা আইপ্যাকের কর্ণধার ও আইপ্যাক দফতরে ঢুকে নির্বাচনের আগে দলীয় তথ্য সারনোয় অভিযুক্ত হয়েছিল কেন্দ্রীয়...

BLA 2-দের রাতে ফোন করে টাকা অফার বিজেপির! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

”কমিশনকে দেওয়া তৃণমূলের লিস্ট চলে গিয়েছে বিজেপির হাতে! BLA 2-দের রাতে ফোন করে টাকা দিতে চাইছে গেরুয়া শিবির!”-...