Sunday, March 15, 2026

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের

Date:

Share post:

আগামী ২৬ এপ্রিল রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) সপ্তম দফায় ভোট গ্রহণ। ওই দিন মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ (Samshergunj) আসনে ভোটগ্রহণ। কিন্তু তার আগেই শোকের ছায়া রাজনৈতিক মহলে। করোনায় (Corona) আক্রান্ত হয়ে মৃত্যু (Death) হল সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী (Congress Candidate) রেজাউল হকের (Rezaul Haq)।

জানা গিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় কংগ্রেস প্রার্থী রেজাউল হককে গতকাল বুধবার জঙ্গিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছিল। রাত সাড়ে বারোটা নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু অনেক চেষ্টা করেও শেষরক্ষা হয়নি। আজ, বৃহস্পতিবার ভোররাত ৩টে নাগাদ মৃত্যু হয় রেজাউল হকের।

বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাস। তাঁর শরীরে মারণ ভাইরাস করোনার একাধিক উপসর্গ লক্ষ্য করা যায়। করোনা পরীক্ষা হয় তাঁর। বুধবার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষপর্যন্ত মারণ ভাইরাসের কাছে হার মানতে হলো তাঁকে।

Advt

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...