Wednesday, June 24, 2026

ভেজাল আটা খেয়ে দিল্লিতে অসুস্থ ৪০০, সংকটজনক বহু

Date:

Share post:

দিল্লিতে (delhi) ভেজাল আটা খেয়ে প্রায় ৪০০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক। ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির কল্যাণপুরী এলাকায়। অসুস্থরা সকলেই লালবাহাদুর শাস্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গিয়েছে, স্থানীয় সংস্কার অনুযায়ী নবরাত্রির ব্রত উদযাপনের পরে কুট্টু কা আটা’ নামে একরকমের আটা খেতে হয়। অভিযোগ সেই আটাতেই ভেজাল ছিল। যা খেয়ে তীব্র বিষক্রিয়া হয়। তারপর থেকেই সকলের পেটে মারাত্মক যন্ত্রণা, বদহজম, বমির মতো উপসর্গ দেখা দেয় সকলের শরীরে । অনেকের ডায়েরিয়া হয়ে গেছে বলেও জানা গিয়েছে।

সবাইকেই লালবাহাদুর শাস্ত্রী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপতালের এক চিকিৎসক জানিয়েছেন, বুধবার রাত ১১টার পর থেকেই ওই এলাকা থেকে পর পর রোগী আসতে শুরু করে। সকলেরই একই সমস্যা। কারণ খুঁজতে গিয়ে জানা যায় প্রত্যেকেই ওই আটা খেয়েছিলেন । এদিকে যে দোকান থেকে ওই আটা কেনা হয়েছিল তার মালিককে গ্রেফতার করা হয়েছে।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...