Tuesday, June 23, 2026

প্রার্থীর মৃত্যুর জের, পিছিয়ে গেল সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচন

Date:

Share post:

আগামী ২৬ এপ্রিল রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election)ভোট গ্রহণ।কিন্তু কেন্দ্রের কংগ্রেস প্রার্থী, রেজাউল হকের করোনায় মৃত্যুর জেরে আপাতত পিছিয়ে গেল মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচন৷ ভোটের আগেই প্রার্থীর এই মৃত্যুকে ঘিরে শোকের ছায়া রাজনৈতিক মহলে।
হাসপাতাল সূত্রের খবর, শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় কংগ্রেস প্রার্থী রেজাউল হককে গতকাল, বুধবার জঙ্গিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছিল।বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু অনেক চেষ্টা করেও শেষরক্ষা হয়নি। আজ, বৃহস্পতিবার ভোররাত ৩টে নাগাদ মৃত্যু হয় রেজাউল হকের।প্রার্থীর মৃত্যুতে কপালে ভাঁজ পড়েছে নির্বাচন কমিশনের।

কমিশন সূত্রের খবর, সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী ছাড়াও আরও ৬ প্রার্থী করোনায় আক্রান্ত। তাই কপালে ভাঁজ পড়েছে কমিশনের। উদ্বেগ বাড়িয়েছে নির্বাচনী প্রচার। ইতিমধ্যেই মহামান্য আদালতের নির্দেশ পেয়ে রাজনৈতিক দলগুলিকে সতর্ক করার বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সামশেরগঞ্জের প্রার্থীর মৃত্যুতে কেন্দ্রের ভোট খানিকটা পিছিয়ে দিয়েছে কমিশন। তবে এই কেন্দ্রের ভট ঠিক কবে হবে তা এখনও স্পষ্ট করে কিছু জানায়নি কমিশন।

 

Advt

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...