Saturday, April 4, 2026

করোনার বলি প্রার্থী, আক্রান্ত আরও ৫! বাকি ৪ দফা নিয়ে চ্যালেঞ্জের মুখে কমিশন

Date:

Share post:

দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) বাংলাতেও হু হু করে বাড়ছে সংক্রমণ। ভোটবঙ্গে (West Bengal Assembly Election) নজিরবিহীন ৮ দফার নির্বাচনী নির্ঘন্ট সম্পন্ন করার দীর্ঘ প্রক্রিয়ার মাঝেই মারণ ভাইরাসের চোখরাঙানি রাজ্যবাসীর মধ্যে তীব্র আতঙ্কের সঞ্চার করেছে। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনী সভা, সমাবেশ, আর মিছিল থেকে সংক্রামিতের তালিকা দীর্ঘতর হচ্ছে। ভয়াবহ এই পরিস্থিতির মধ্যেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর।

এখানেই শেষ নয়, রাজ্যে আরও বেশ কয়েকজন প্রার্থী করোনায় আক্রান্ত। মুর্শিদাবাদেরই জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপকুমার নন্দী, মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিদের কোপে পড়েছেন তৃণমূলের তিন প্রার্থী গোয়ালপোখরের গোলাম রাব্বানি, তপন কেন্দ্রের কল্পনা কিস্কু এবং জলপাইগুড়ি আসনের ডাঃ প্রদীপকুমার বর্মা। করোনার কবলে পড়ায় বীরভূমের মুরারই আসনের প্রার্থীকেও বদল করেছে ঘাসফুল শিবির।

এদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৬,৭৬৯, সুস্থ হয়েছেন ২৩৮৭ জন। এই সময়ের মধ্যে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২২। যার মধ্যে কলকাতার ৭ জন।

এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে বাকি চার দফার নির্বাচন শেষ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কমিশনের সামনে। মারণ ভাইরাসের দাপাদাপি বেড়ে চলার পরিস্থিতিতে রাজ্যের শেষ তিন দফার ভোট একদিনে সম্পন্ন করার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। আজ, শুক্রবার নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠকে বিষয়টি নিয়ে সরব হতে পারেন শাসক তৃণমূল-সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। যদিও কমিশন সূত্রে খবর, নতুন ভাবে বিজ্ঞপ্তি জারি করে বাকি তিন দফার ভোট একদিনে করা খুব জটিল প্রক্রিয়া। সময় সাপেক্ষ। তাই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাকি দফার ভোটগুলি হবে বলে ইঙ্গিত দিয়েছে কমিশন।

Advt

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...