Saturday, April 18, 2026

করোনা সংক্রমণের রাশ টানতে ৭২ ঘণ্টা আগেই প্রচার শেষের নির্দেশ দিল কমিশন

Date:

Share post:

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। মিটিং-মিছিল-রোড শো-য়ের মাধ্যেমে ছড়াচ্ছে সংক্রমণের হার। অতিমারির রাশ টানতে শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে কোনও রাজনৈতিক দল সন্ধ্যা ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত প্রচার করতে পারবে না । পাশাপাশি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে , নির্ধারিত সময়েই শেষ চার দফার ভোট হবে। চতুর্থ দফার ভোটের পর বাকি তিন দফার ভোটের ৭২ ঘণ্টা আগেই প্রচার সেরে ফেলার নির্দেশ দিয়েছে কমিশন। কমিশনের এই নির্দেশ অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় অমিত শাহ ও জেপি নাড্ডার সভাও বাতিল করা হয়েছে।

কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন কড়া সিদ্ধান্ত নিয়েছে তারা। সেইসঙ্গে শীতলকুচির ঘটনাকে মাথায় রেখেই বাকি তিন দফার ভোটের ৭২ ঘণ্টা আগেই প্রচার শেষ করতে হবে বলে জানিয়েছে কমিশন। এছাড়াও প্রচারের সময় নিয়েও এদিন কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁদের তরফে বলা হয়েছে, সন্ধ্যে ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত কোনও প্রচার কর্মসূচি করা যাবে না। আজ অর্থ্যাৎ শুক্রবার থেকেই এই নিয়ম কার্যকর করা হচ্ছে বলে জানান হয়েছে।

Advt

 

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...