Monday, April 13, 2026

শীতলকুচি নিয়ে এবার বিতর্কিত মন্তব্য তরুণজ্যোতির, বাহিনীকে এ কী বললেন তিনি!

Date:

Share post:

গত শনিবার চতুর্থ দফা ভোটের দিন উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গ। শীতলকুচিতে সিআইএসএফের গুলিতে ৪ জনের মৃত্যুতে তোলপাড় হয়েছিল বাংলা। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় আগে দিলীপ ঘোষ, রাহুল সিনহা এবং সায়ন্তন বসুকে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছিল। এবার এই তালিকায় যোগ হলেন আরও এক বিজেপি নেতা। নাম তরুণজ্যোতি তিওয়ারি।

আরও পড়ুন-ফের বিজেপির জুমলা ফাঁস, ভোট মিটতেই অসমের বাঙালিদের ডি-নোটিশ ধরাচ্ছে সরকার

এর আগে দিলীপ বলেন, “সকলে ভোট দিতে যাবেন। কেউ যদি বাধা দেয়, কোনও কথা শুনবেন না। আমরা সব দেখে নেব। মাথায় রাখবেন কেউ বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।” রাহুল সিনহা বলেছিলেন, “ওখানে চারজন নয়, আটজনকে গুলি করে মারা উচিত ছিল।” সায়ন্তন বসুর বক্তব্য ছিল, “বেশি খেলতে যেও না, শীতলকুচির খেলা খেলে দেব।” এবার বিজেপি নেতা তরুণজ্যোতি বলেন, “শীতলকুচির বিভিন্ন ভিডিও দেখে কেন্দ্রীয় বাহিনীকে একটা কথাই বলার আছে। গুলি গুলো আমাদের মত করদাতাদের টাকায় কেনা হয়। দয়াকরে ওগুলো নষ্ট করবেন না।” তিনি প্রশ্ন করেছেন, “আপনারা নাকি ১৫ রাউন্ড fire করেছেন। 11 টা নষ্ট হল কেন? এই ভুল আগামী দফাগুলোতে যেন না হয়।” তিনি আরও বলেন, “যারা গণতন্ত্র লুট করতে আসবে তারা যেন উপযুক্ত শাস্তি পায়।”

শীতলকুচির ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর কথা স্বীকার করে নিয়েছিল নির্বাচন কমিশনের তরফে। সেখানকার ঘটনার পর কমিশনের তরফে রাজ্যের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবের কাছে রিপোর্ট তলব করা হয়েছিল। তাতেই জানানো হয়েছিল, আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী।

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...