Saturday, April 4, 2026

শীতলকুচি বিতর্কের মাঝেই মন্তেশ্বরে কেন্দ্রীয় বাহিনীর লাঠির আঘাতে মাথা ফাটল তৃণমূল কর্মীর

Date:

Share post:

রাজ্যে নজিরবিহীন ম্যারাথন নির্বাচনে চতুর্থ দফার রক্তক্ষয়ী ভোটের অভিশপ্ত স্মৃতি আজও টাটকা। তারই মাঝে আজ, শনিবার ছিল পঞ্চম দফা ভোট গ্রহণ। এবং সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর।

এবারও কাঠগড়ায় সেই কেন্দ্রীয় বাহিনী। গুলি না চালালেও তাঁদের লাঠির ঘায়ে মাথা ফাটল মন্তেশ্বরের এক তৃণমূল কর্মীর। আজ, শনিবার সন্ধ্যার এই ঘটনায় বুথের বাইরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। জখম কর্মীকে দেখতে ঘটনাস্থলে আসেন তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরি।

তাঁর অভিযোগ, “বিজেপি প্রার্থী দলবদলু সৈকত পাঁজা ভোট দিতে এসে পরিকল্পিত ভাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে লাঠি চার্জ করাল। আমরা কমিশনে নালিশ জানাব।”

জানা গিয়েছে, এদিন সন্ধ্যা ৬টা নাগাদ মন্তেশ্বরের উনটিয়া গ্রামে ১৩৫ নম্বর বুথের এই ঘটনায় ওই তৃণমূল কমীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর লাঠি চালানোর ঘটনায় তিনজন সাধারণ ভোটারও জখম হয়েছেন। তৃণমূল-সহ গ্রামবাসীদের অভিযোগ, বিজেপির প্রার্থী সৈকত পাঁজা এখানে ভোট দিতে এসেছিলেন। সেখানেই তাঁর নির্দেশে বিনা প্ররোচনায় কেন্দ্রীয় বাহিনী তাদের উপর লাঠি চালিয়েছে।

যদিও বিজেপি প্রার্থী সৈকত পাঁজা ঘটনার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ওখানে তৃণমূলের কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর বন্দুক কেড়ে নিতে গিয়েছিল। তখনই জওয়ানরা ব্যবস্থা নেয়। কিন্তু বন্দুক কেড়ে নেওয়ার কোনও প্রমাণ এখনও পর্যন্ত দিতে পারেনি কেউ!

Advt

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...