Monday, April 6, 2026

শিখরের ব‍্যাটে ভর করে পাঞ্জাবের বিরুদ্ধে জয় পেল দিল্লি

Date:

Share post:

রবিবার আইপিএলে (Ipl) পাঞ্জাব কিংসকে( punjab kings) হারাল দিল্লি ক‍্যাপিটালস( delhi capitals)। কেএল রাহুলদের বিরুদ্ধে ৬ উইকেটে জিতল ঋষভ পন্থের দল। দিল্লির হয়ে দুরন্ত ব‍্যাটিং শিখর ধাওয়ানের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক‍্যাপিটলস। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ করে পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে দুরন্ত ব‍্যাটিং করেন কে এল রাহুল এবং ময়ঙ্ক আগরওয়াল। ৬১ রান করেন রাহুল। ৬৯ রান করেন ময়ঙ্ক। ১১ রান করেন ক্রিস গেইল। ২২ রান করে অপরাজিত থাকেন দিপক হুডা। দিল্লির হয়ে এদিন একটি করে উইকেট নেন ক্রিস ওকস, লুকমান মেরিয়ালা, রাবাডা এবং আভেশ খান।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় দিল্লি। সৌজন্যে শিখর ধাওয়ান। গব্বরের ব‍্যাটে ভর করেই এদিন জয় পায় পন্থের দিল্লি। ৯২ রান করে ধাওয়ান। ৩২ রান করেন পৃথ্বী শাহ। পাঞ্জাবের হয়ে দুটি উইকেট নেন রিচার্ডসন। একটি করে উইকেট নেন মেরিডিথ এবং অর্শদীপ সিং।

আরও পড়ুন:ম‍্যাচ হারের পর পিচকে কাঠগড়ায় তুললেন নাইট অধিনায়ক

Advt

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...