Friday, March 20, 2026

করোনার আজব ‘সতর্কতা’, ২দিনে ৪ সভার বদলে একদিনেই সব সভা মোদির

Date:

Share post:

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামী ৩ দফা নির্বাচনে দু’দিনে ৪ জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi)। রাজ্যে বাড়তে থাকা করোনা পরিস্থিতির কারণে বিজেপির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু’দিন নয় একদিনেই রাজ্যের ৪ জনসভা সেরে ফেলবেন প্রধানমন্ত্রী(Prime Minister)। এই সিদ্ধান্তে গেরুয়া শিবিরের তরফে ফলাও করে জানানো হচ্ছে, রাজ্যে বাড়তে থাকা করোনা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে প্রধামন্ত্রীর এই উদ্যোগ। তবে প্রচারে করোনা ঠেকাতে বিজেপির এই উদ্যোগ আদৌ কতখানি বিজ্ঞানসম্মত তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সব মহলে।

বঙ্গে আগামী তিন দফা নির্বাচনে সাম্প্রতিক করোনা পরিস্থিতির দিকে নজর রেখে প্রধানমন্ত্রীর সভাগুলির বিকল্প কোনও ব্যবস্থা করা যায় কিনা তা নিয়ে একটি গুঞ্জন শুরু হয়েছিল। অনুমান করা হচ্ছিল দেশের ‘দায়িত্ববান’ প্রধানমন্ত্রী হিসেবে করোনা পরিস্থিতিকে মাথায় রেখে ভার্চুয়াল জনসভা করে বঙ্গে হয়ত ভোট প্রচার করবেন তিনি। তবে বাংলা দখলে মরিয়া বিজেপি কোনওরকম ভার্চুয়ালের পথে হাঁটতে নারাজ। পূর্বের জনসভা গুলির মত আগামী চারটি জনসভা একেবারে প্রকাশ্যে জনসমাগম সহ হবে বলে জানা গিয়েছে বিজেপি সূত্র। যদিও দু’দিনের পরিবর্তে চার জনসভা ফেলা হয়েছে এক দিনেই। এতে অবশ্য করোনা সামাল দেওয়ার মতো কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে বঙ্গে ক্ষমতা দখলে বিজেপি এতটাই মরিয়া যে মানুষের জীবনকে পরোয়া করতে রাজি নয় তারা? দু’দিনের সভা একদিনে শেষ করলে কোন অংকে করোনাকে এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে তার কোনও যুক্তি নেই গেরুয়া শিবিরের কাছে।

আরও পড়ুন:১৮ বছরের বেশি বয়সীদের দেওয়া হবে ভ্যাকসিন, সিদ্ধান্ত কেন্দ্রের

উল্লেখ, রাজ্যে বাড়তে থাকা করোনা পরিস্থিতিকে(padna situation) নজরে রেখে কলকাতায় বড় কোনো নির্বাচনী জনসভা না করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী(chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বঙ্গে জনসভা বাতিলের সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছেন সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। একই পথে হেঁটেছে সংযুক্ত মোর্চাও। তবে এবার বাংলা দখলের লক্ষ্যে বড়ই বেপরোয়া গেরুয়া শিবির। ফলস্বরূপ যাই হয়ে যাক না কেন বঙ্গে একটি জনসভাও বাতিল করছেন না দেশের ‘দায়িত্ববান’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। বরং করোনার যুক্তি দিয়ে দু’দিনের পরিবর্তে ৪ সভা রাখা হল একদিনে।

Advt

Related articles

এবার নির্বাচন অন্য ভাবে করব! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক-চমক শুভেন্দুর

ফের থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে ধমক-চমক বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুক্রবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় (Mahishadal police station)...

ISL: দমকা হওয়ায় নৌকাডুবি, ঘরের মাঠে হার বাগানের

বিকেল থেকেই মেঘের সঙ্গে দমকা হাওয়া শহর জুড়ে। দমকা হওয়াতেই বেসামাল পাল তোলা নৌকা আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসি...

সোমে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা: নাম বাদে আবেদন ১৯ প্রাক্তন বিচারপতির ট্রাইবুনালে

পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই প্রকাশ করতে হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও দিনের পর দিন...

বাংলা পথ জানে, পথে চলে, পথ দেখায়: ১০ প্রতীজ্ঞা প্রকাশ করে বার্তা অভিষেকের

প্রকল্প উদ্ভাবন করে বাংলা। পরে সেই প্রকল্পই সারা দেশ এমনকি কেন্দ্রের সরকারও অনুসরণ করে, এমনটার একাধিক উদাহরণ রয়েছে।...