Saturday, March 21, 2026

জামিন পেতে প্রভাব খাটাচ্ছে বিজেপি’র রাকেশ সিং, গুরুতর অভিযোগ পামেলার বাবার

Date:

Share post:

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জামিন পাওয়ার চেষ্টা করছে মাদক-কাণ্ডে জেলবন্দি বিজেপি (BJP) নেতা রাকেশ সিং৷

গুরুতর এই অভিযোগ জানিয়ে দেশের প্রধান বিচারপতি,(CJI) কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (CJHC), কেন্দ্র ও রাজ্যের আইনমন্ত্রী, কলকাতার নগরপাল, (CP)রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান-সহ সংশ্লিষ্ট একাধিক পক্ষের কাছে চিঠি দিলেন একই অভিযোগে জেলবন্দি পামেলা গোস্বামীর বাবা কৌশিক গোস্বামী ( Kaushik Goswami)৷

কৌশিকবাবু তাঁর এই আর্জিতে চাঞ্চল্যকর অভিযোগ এনে বলেছেন, “মাদক- কাণ্ডে ধৃত কুখ্যাত রাকেশ সিংয়ের (Rakesh Singh) পুত্র আদালত চত্বরে প্রকাশ্যেই হুমকি দিয়ে বলেছে, ১৯ এপ্রিলের পর তাঁর বাবা জামিন পাবেই৷ কোনও আদালত আর তাঁকে আটকে রাখতে পারবে না৷” এরপরই কৌশিকবাবু লিখেছেন, “আমি শুনেছি রাকেশ সিং মোটা টাকার বিনিময়ে জামিন পেতে চলেছেন৷ রাকেশ জামিনে মুক্তি পেলে তাঁর মেয়ে পামেলা এবং তাঁদের পরিবারের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে”৷

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে (Pamela Goswami) বেআইনি মাদক-সহ গ্রেফতার করে পুলিশ ৷ গ্রেফতার হওয়ার পরেই পামেলা অভিযোগ তোলেন, তাঁর দলেরই নেতা রাকেশ সিং ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসিয়েছে৷ গোটা ঘটনাই পরিকল্পনামাফিক ঘটিয়েছে ওই রাকেশ৷ পামেলার বাবা, কৌশিক গোস্বামীর অভিযোগ, “দলে খুবই জনপ্রিয় হয়ে উঠছিলো তাঁর মেয়ে পামেলা৷ এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ওঠে রাকেশ সিং ৷ সেই ঈর্ষাতেই প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে রাকেশ এবং তাঁর মেয়েকে ফাঁসিয়েছে৷ উল্লেখ্য, পামেলা এবং রাকেশ, দু’জনই এখনও জেলবন্দি৷
এরই মাঝে কৌশিক গোস্বামী আশঙ্কিত হয়েছেন, রাকেশ সিং নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং প্রভূত পরিমান অর্থ খরচ করে ১৯ এপ্রিলের পরই জামিন পেতে চলেছেন৷ সেই আশঙ্কাতেই তিনি চিঠি লিখেছেন সংশ্লিষ্ট সব পক্ষকে৷ জেলবন্দি মেয়ের পিতার করুণ আর্তি, “আপনারা এ বিষয়ে নজর দিন, প্রভাব খাটিয়ে রাকেশ জামিন পেলে, তাঁর মেয়ে এবং গোটা পরিবারের জীবন বিপন্ন হতে পারে”৷
সূত্রের খবর, গুরুতর অভিযোগসম্বলিত এই চিঠি পাওয়ার পরই নড়েচড়ে বসেছে সব পক্ষ৷ গোস্বামী পরিবার আশাবাদী, তাঁদের আবেদনের ভিত্তিতে পদক্ষেপ করবেন আদালত, পুলিশ-সহ আইনিমহল৷

Advt

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...