Monday, April 13, 2026

‘মাস্ক পরুন, সতর্ক থাকুন’, কাঁধে মাইক নিয়ে করোনা সচেতনতার অভিনব প্রচার

Date:

Share post:

মণেপ্রাণে বামপন্থী । জীবনের শুরুর দিকে ‘তারা,হাতুড়ি, কাস্তে’-র হয়ে প্রচার করতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের চেয়েও করোনার সংক্রমণ বেশি গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অবসরপ্রাপ্ত শিক্ষক দিবাকর আলু। তাই বৈশাখের চড়া রোদকে উপেক্ষা করে আজ, সোমবার করোনা সচেতনতার বার্তা নিয়ে হাটে বাজারে প্রচার করলেন তিনি। ‘মাস্ক পরুন, বারেবারে হাত ধোবেন, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। নিজে সতর্ক হোন, অন্যকে সতর্ক করুন।’ এই ছিল তাঁর প্রচারের মূল কথা। ছোট্ট একটা মাইক কাঁধে নিয়ে হেঁটে হেঁটে হাটে বাজারে দিনভর এভাবেই ঘুরে বেড়ালেন দিবাকরবাবু। এমনকি নিজের পকেটের টাকা খরচ করে ১০০ মাস্কও বিলি করলেন তিনি। পাশাপাশি করোনার রাশ টানতে সক্রিয় ভূমিকা পালন না করায় প্রচারের মাঝেই কেন্দ্রকে একহাত নিলেন এই অবসরপ্রাপ্ত শিক্ষক।
রাজ্যে লাগামছাড়া করোনার সংক্রমণ। আর এই সময় মিটিং-মিছিলের উর্দ্ধে জরুরি মানুষের প্রাণ বলে মনে করছেন তিনি। তাই করোনা রোধে মানুষের স্বার্থে নিজেই মাইক নিয়ে বেরিয়ে পড়লেন।বিলি করছেন লিফলেটও। করোনার বার্তা প্রচার করে একদিনেই মানুষের নজর কাড়লেন দিবাকরবাবু। জানালেন, সকলেই ভালো সাড়া দিয়েছেন।
দাসপুর জুড়ে শুরু হয়েছে করোনার চোখ রাঙানি। কিন্তু তাতেও সচেতনতার অভাব। তাই স্থানীয় পুলিশ বাজার কমিটি ও আমজনতার সঙ্গে বৈঠক করে করোনার বিধি নিষেধ মানার নির্দেশ দিলেও তা শিকেয় তুলে রাখছেন জনতা। তবে এই পরিস্থিতিতে দিবাকর বাবুর করোনা বিধির এই অভিনব প্রচার স্বভাবতই নজর কেড়েছে আমজনতার।

Advt

Related articles

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...