Monday, April 6, 2026

হিংসার চক্রান্ত করছে বিজেপি, ফাঁদে পা দেবেন না: মমতা

Date:

Share post:

রমজান শুরু হয়েছে। বুধবার, রামনবমী। এর মধ্যেই রাজ্যে হিংসা ছড়ানোর চক্রান্ত করছে বিজেপি। মঙ্গলবার, ভোট প্রচারে জিয়াগঞ্জের সভা থেকে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ফাঁদে পা না দেওয়ার পরামর্শও দেন মমতা।

তৃণমূল নেত্রী বলেন, “মাথা ঠান্ডা করে আমাদের ভোটটা করতে হবে। কোনও প্ররোচনায় পা দেবেন না, অন্যকেও পা দিতে দেবেন না”। এরপরেই মমতা বশেন, “রামনবমী শান্তিপূর্ণভাবে পালন করুন। আমি সবাইকে আগাম শুভেচ্ছো জানাচ্ছি। রোজা চলছে, তারও শুভেচ্ছা জানাই। আমরা এমন কিছু করব না, যাতে সুযোগ সৃষ্টি হয়। বিজেপির প্ল্যান আছে, সেই পরিকল্পনায় আমরা যেন মদত না দিই”।

একই সঙ্গে ভ্যাকসিন নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিদেশে সব ভ্যাকসিন পাঠিয়ে দিয়েছে কেন্দ্র। এখন দেশের মানুষকে দেওয়ার মতো ভ্যাকসিন নেই।

Advt

Related articles

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...