Tuesday, March 24, 2026

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু উত্তরপ্রদেশের মন্ত্রীর

Date:

Share post:

করোনার দাপট বাড়ছে। প্রতিদিন সংক্রমণে রেকর্ড গড়ছে করোনা। এবার করোনায় প্রাণ গেল উত্তরপ্রদেশের এক মন্ত্রীর।  লখনউয়ের এক হাসপাতালে মঙ্গলবার তিনি মারা যান। মৃত মন্ত্রীর নাম হনুমান মিশ্র। এদিকে করোনা আক্রান্ত হয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

করোনা রিপোর্ট পজিটিভ আসার পরেই হনুমান মিশ্রকে লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। হনুমান মিশ্রের আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের করোনা ধরা পড়ে। তিনি এখন স্থিতিশীল। আপাতত হোম আইসোলেশনে আছেন তিনি।

করোনার দ্বিতীয় ঢেউয়ে সব থেকে বেশি প্রভাব পড়েছে মহারাষ্ট্রে। তার পরই আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের পরেই রয়েছে দিল্লি।

আরও পড়ুন- এখনই লকডাউন নয়, প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোনোর পরামর্শ মোদির

Advt

 

Related articles

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...