Tuesday, March 24, 2026

করোনার জের, জেএনইউ বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত ৭৪, স্থগিত পঠনপাঠন

Date:

Share post:

করোনার প্রথম ধাক্কার রেশ যেতে না যেতেই হাজির করোনার দ্বিতীয় ধাক্কা। ঝড়ের বেগে ছড়াচ্ছে এই অদৃশ্য ভাইরাস। কিন্তু তার পরেও কিছু মানুষের মধ্যে উদাসীনতা দেখা যাচ্ছে এই মারণব্যাধিকে নিয়ে।  দিল্লিতে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ২৫ হাজারের গণ্ডি পেরিয়েছে। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে মোট ৭৪ জন করোনা আক্রান্ত। এবং তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা খুবই সঙ্কটজনক। জেএনইউ-এর পক্ষ থেকে একটি  প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ২০২০ সালের মার্চ মাস থেকে ক্যাম্পাসে ২০০ টিরও বেশি ইতিবাচক কোভিড -১৯ পজিটিভ ধরা পড়েছে এবং এই মারণ ভাইরাসের কারণে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ কর্মচারীকে হারিয়েছে। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়।
করোনার প্রাথমিক পর্বে দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল জেএনইউ বিশ্ববিদ্যালয়। কিন্তু করোনা খানিকটা কাবু হতেই চালু করা হয় বিশ্ববিদ্যালয়। জেএনইউ কর্তৃপক্ষ জানিয়েছে “কয়েক মাস আগে গঠিত টাস্কফোর্সের সুপারিশ বিবেচনা করে বিশ্ববিদ্যালয় পর্যায়ক্রমে পুনরায় প্রবেশের নীতি অনুসরণ করছে।” কিন্তু নয়া ঢেউয়ে ফের বিপর্যস্ত পরিষেবা।

এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ  বলেছে, করোনার জেরে স্পোর্টস স্টেডিয়ামটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীদের ক্লাসে আসা নিষিদ্ধ করা হয়েছে। ফের অনলাইন ক্লাসের চিন্তাভাবনা করা হচ্ছে।

Advt

Related articles

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...