Tuesday, April 7, 2026

ঠাকুর বাড়িতে করোনার থাবা! আক্রান্ত প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর

Date:

Share post:

এবার মতুয়া (Matuya) ঠাকুরবাড়িতে (Thakurbari) করোনার (Corona) থাবা। মারণ ভাইরাসের সংক্রমণে বনগাঁর প্রাক্তন তৃণমূল (TMC) সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর (Mamata Thakur)। জানা গিয়েছে, বর্তমানে তিনি কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে (Beliaghata ID Hospital) চিকিৎসাধীন।

ঠাকুরবাড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, দিনকয়েক আগে তিনি বর্ধমানে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন। পরদিন সোমবার উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেই সভাতেও হাজির মমতা ঠাকুর। সেখানে তাপমাত্রা পরীক্ষার সময় চিকিৎসকদের সন্দেহ হয়। মুখ্যমন্ত্রীর সভামঞ্চে না উঠে চলে আসেন তিনি। পরে করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।

Advt

 

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...