Tuesday, June 9, 2026

করোনা মোকাবিলায় নাইট কার্ফু ত্রিপুরায়

Date:

Share post:

করোনা আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে, তাতে শঙ্কিত স্বাস্থ্যমহল। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই, ঝড়ের গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভ্যাকসিন প্রক্রিয়া চালু থাকলে, দমানো যাচ্ছে না। ভ্যাকসিন প্রক্রিয়া দ্রুত করার চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রক। কিন্তু আপাতত কোনরকমে করোনা সংক্রমণের ঢেউ আটকাতে নাইট কার্ফু চালু করতে চলেছে ত্রিপুরা সরকার । মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে আগরতলা পুরনিগম এলাকায় প্রথমে নাইট কারফিউ চালু হবে। বৃহস্পতিবার থেকে এই নির্দেশ কার্যকর হবে।
সিনেমা হল থেকে কমিউনিটি সেন্টার, এমনকি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়ন্ত্রণ করা হয়েছে মানুষের উপস্থিতি। করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় রাজ্যের সমস্ত পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। জানানো হয়েছে কোভিড আক্রান্ত রোগীদের যাতে কোনও অসুবিধা না হয় পর্যাপ্ত চিকিৎসক, নার্স, চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সিলিন্ডার সবকিছুরই যোগান দেবে রাজ্য সরকার।রাজ্যবাসীকে কোভিড নিয়মবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে । অন্যথায় কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন ।

Advt

Related articles

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...

Bengal T20 League: ইডেনে অতিথি আকাশ, হার শ্রাচী রাঢ় টাইগার্সের মহিলা দলের

বেঙ্গল টি২০ লিগে (Bengal T20 League) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রাচী রাঢ় টাইগার্সকে (Shrachi Rarh Tigers) ডিএলএস(DLS) মেথডে ৮ উইকেটে...

তারকাদের বিদায় মঞ্চ, মেসি-রোনাল্ডোদের মতো কারা খেলতে নামছেন শেষ বিশ্বকাপে?

প্রতিটি বিশ্বকাপেই(FIFA World cup) নতুন তারকাদের যেমন উত্থান হয় তেমনই বিদায় নেন একাধিক কিংবদন্তি ফুটবলার। আসন্ন বিশ্বকাপে ৪৮...

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...