Monday, April 6, 2026

মোদির দূরদর্শিতার অভাব রয়েছে, করোনা ইস্যুতে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ পিকের

Date:

Share post:

করোনা সংকটকে অগ্রাহ্য করে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভয়াবহ এই সংকটকে সঠিকভাবে বুঝে উঠতে পারেননি তিনি। দূরদর্শিতার অভাব রয়েছে তাঁর। এতদিন অতিমারির বিরুদ্ধে যুদ্ধ জয়ের মিথ্যা দাবি করে এসেছেন তিনি। ঠিক এই ভাষাতেই দেশের প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করে টুইট করলেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর।

দেশে বাড়তে থাকে করোনা পরিস্থিতির মাঝে মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই তাকে তীব্র কটাক্ষ করে টুইট করতে দেখা যায় পিকেকে। টুইটারে রীতিমতো আক্রমণ শানিয়ে প্রশান্ত কিশোর লেখেন, ‘যেকোনো সমস্যা সামলাতে মোদি চার ধরনের পন্থা অবলম্বন করেন। ১. প্রথমে সমস্যাটিকে বুঝতে না পেরে দূরদর্শিতার অভাবে সেটিকে অগ্রাহ্য করেন। ২. হঠাৎ বিষয়টির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে এসে জয়ের মিথ্যে দাবি করেন। ৩. তারপরও যদি সমস্যা থাকে সে ক্ষেত্রে তা অন্যদের দিকে ঠেলে দেন। ৪. সবশেষে পরিস্থিতির উন্নতি হবে ‘ভক্ত’দের নিয়ে এসে সাফল্যের কৃতিত্ব দাবি করেন।’

Advt

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...