Friday, April 3, 2026

‘ইন্ডাস্ট্রিতে অনেকেই লুকিয়ে যাচ্ছেন করোনার উপসর্গ’, কোভিড পজিটিভ হওয়ার পর বললেন অভিনেত্রী চৈতি

Date:

Share post:

করোনা টিকা নেওয়ার পরেও আক্রান্ত হয়েছেন অভিনেত্রী চৈতি ঘোষাল। তিনি জানান, একটি ধারাবাহিকের শুটিং করতে করতেই আচমকা অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। তাঁর নিজস্ব মেকআপ রুম রয়েছে যাতে ভিড়ের মধ‍্যে না যেতে হয়। তা সত্ত্বেও সংক্রামিত হলেন চৈতি।

পাশাশি তিনি জানান, “ইন্ডাস্ট্রিতে অনেকেই করোনা পরীক্ষা করাচ্ছেন না। যাঁদের জ্ব‍র হচ্ছে তাঁরা ওষুধ খেয়ে দুদিন বাড়ি থাকছেন। কিন্তু সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই ফের কাজে যোগ দিচ্ছেন। অনেকেই লুকিয়ে যাচ্ছেন করোনার উপসর্গ। ফলে মাত্রাছাড়া সংক্রমণ হচ্ছে।” এমনই অভিযোগ তুললেন অভিনেত্রী চৈতি ঘোষাল (Chaiti Ghoshal)। টিকা নিয়েও করোনা আক্রান্ত হয়ে টলিউড ইন্ডাস্ট্রির একাংশের দায়িত্বজ্ঞানহীনতার কথা তুলে ধরেন তিনি। নিজের কোভিড পজিটিভ হওয়ার কথা সোশ‍্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন তিনি।
অভিনেত্রী বলেন, তিনি অসুস্থ হলেও সহজে কাবু হয়ে পড়েন না। কিন্তু এদিন অসুস্থ বোধ হওয়াতে শুয়ে পড়েছিলেন সেটেই। কিছুক্ষণ পরেই বাড়ি ফিরে আসেন। তার কিছু সময় বাদেই জ্বর আসে তাঁর। হাই ফিভার ও সেই সঙ্গে সারা গায়ে ব‍্যথা, সর্দি কাশি। ওষুধ খেয়েও জ্বর কমার নাম নেয়নি। তারপরেই করোনা পরীক্ষা করান চৈতি। তার রিপোর্ট পজিটিভ আসে।

দ্বিতীয় ঢেউ গ্রাস করছে টলি ইন্ডাস্ট্রিকেও। ইতিমধ‍্যেই বেশ কয়েকজন টলিউড তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এই তালিকায় রয়েছেন জিৎ, শুভশ্রী গাঙ্গুলী, ভরৎ কল, জয়শ্রী মুখোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ সহ আরও অনেকে। এবার এই তালিকায় যুক্ত হল চৈতি ঘোষালের নামও।

Advt

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...